সংবাদ সংস্থা, ১৯ নভেম্বর :- জল্পনা ছিল আগেই। এবার পড়ল সিলমোহরও। হার্দিকের ইনস্টাগ্রামে পোস্ট করা একগুচ্ছ ছবি এখন ভাইরাল।
নাতাশার সঙ্গে ডিভোর্সের পর একাধিক মহিলার সঙ্গে নাম জুড়েছিল ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। আগের মাসেই এক মডেলের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই থেকেই অনেকেই অনুমান করেন যে, ইনিই হার্দিকের প্রেমিকা। এবার এই জল্পনাতেই হার্দিক সিলমোহর বসালেন। মঙ্গলবার সন্ধ্যেবেলা ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। যার মধ্যে তাঁর গার্লফ্রেন্ড মাহিকা শর্মাও ছিলেন। একটি ভিডিয়োতে, হার্দিক এবং মাহিকাকে ট্রাডিশনাল পোশাক পরে দেখা গেছে। এমনকি হার্দিককে তাঁর প্রেমিকার গালে চুম্বন করতেও দেখা গেছে। আরেকটি ভিডিয়োতে দুজনকে পুজোতে বসতে দেখা গিয়েছে। সব ছবির মধ্যে একটি সকলের নজর বেশি আকর্ষণ করে। যেখানে তাঁরা একসঙ্গে ওয়ার্কআউট করছেন। একটি ছবিতে হার্দিক মাহিকাকে কাঁধে তুলে রেখেছেন, আর মাহিকা আয়নার সামনে সেলফি তুলছেন। একগুচ্ছ ছবি ক্যাপশনে লেখা, ‘আমার বিগ ৩’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি, ওঁ চিহ্ন এবং একটি ক্রিকেট ব্যাট। হার্দিকের সেই তালিকায় রয়েছে- ছেলে অগস্ত্যা, প্রেমিকা মাহিকা এবং তাঁর পোষ্য। উল্লেখ্য, ১১ অক্টোবর হার্দিক তাঁর ৩২ জন্মদিন মাহিকাকে নিয়ে সমুদ্রতটের এক অজানা জায়গায় (সম্ভবত মালদ্বীপে) উদযাপন করেন। অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত।
