স্বপ্নভঙ্গের সেই ১৯ নভেম্বরেই রোহিত শর্মা সরেই গেলেন, আর থাকা হল না… কাকতালীয়

ক্রীড়া প্রতিবেদক, ১৯ নভেম্বর :- স্বপ্নভঙ্গের সেই ১৯ নভেম্বরেই রোহিত শর্মা সরে গেলেন! তাঁর আর থাকা হল না মগডালে! এ কী কাকতালীয় নাকি নিছকই ঘটে গেল!

১৯ নভেম্বর ২০২৩, সবরমতীর তীরে প্রায় ১৪৩ কোটি দেশবাসীর বুক ভেঙেছিল, ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য ফের ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। আহমদাবাদে কাপযুদ্ধের ফাইনালে ভারত হেরে গিয়েছিল ছয় উইকেটে। ১ লক্ষ ৩০ হাজার দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে! পুরো টুর্নামেন্টে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া ‘আনবিটেন’ ছিল। আর ফাইনালেই তীরে এসে তরী ডুবেছিল। চোখের জলে মাঠ ছেড়েছিলেন রোহিত-বিরাট-রাহুলরা! ১৯ নভেম্বর ২০২৫ , মাঝে কেটে গিয়েছে দুই বছর। তবে সেই অভিশপ্ত দিনেই রোহিত সরে গেলেন! গত ২৯ অক্টোবর রোহিত সবচেয়ে বেশি বয়সে ১ নম্বর আইসিসি ওডিআই ব্যাটার হয়ে ইতিহাস লিখেছিলেন। কিন্তু এক মাসও রোহিতের মগডালে থাকা হল না। ভারত অধিনায়ক শুভমন গিলকে সরিয়ে রোহিত সবার উপরে উঠেছিলেন। আর বুধবার আইসিসি জানিয়ে দিল যে, এখন ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ২ নম্বর রোহিত। মুম্বইকরের স্বল্প সময়ের সিংহাসনে থাবা বসালেন নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল! ওয়েস্ট ইন্ডিজের বিরুক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেই মিচেল ওডিআই ব্যাটারদের শীর্ষে এসেছেন। ক্যারিবীয় দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কিউয়ি তারকা তাঁর সপ্তম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফর্মে থাকা ডানহাতি এই ব্যাটারকে তাঁর কেরিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে একে এলেন। আর ওই সেঞ্চুরিই তাঁকে একে আসা থেকে রুখতে পারল না। মিচেলের ঝুলিতে এখন ৭৮২ রেটিং পয়েন্ট। রোহিতের এক পয়েন্ট কম। তাঁর ঝুলিতে ৭৮১ রেটিং পয়েন্ট। মিচেল এখন নিউ জিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ব্যাটারদের তালিকায় শীর্ষে এসে ইতিহাস লিখলেন। কিউই গ্রেট গ্লেন টার্নারের সঙ্গে এক আসনে বসলেন তিনি। ১৯৭৯ সালে যিনি বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার হয়েছিলেন। নিউ জিল্যান্ডের মার্টিন ক্রো, অ্যান্ড্রিই জোন্স, রজার টোস, নাথান অ্যাস্টলে, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল এবং রস টেলর সকলেই তাদের দুর্দান্ত কেরিয়ারে ওডিআই ব্যাটারদের শীর্ষ পাঁচে এসেছেন বটে, তবে কখনই এক নম্বর হতে পারেননি। কেবল টার্নার এবং মিচেলই তা করে দেখিয়েছেন। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম ৫ ব্যাটারদের ৩ জনই ভারতীয়। একে) ড্যারেল মিচেল, দুয়ে) রোহিত শর্মা, তিনে) আফগানিস্তানের ইব্রাহিম জর্দান (৭৬৪ পয়েন্ট), চার) শুভমন গিল (৭৪৫ পয়েন্ট) ও পাঁচে) বিরাট কোহলি (৭২৫ পয়েন্ট)। বিরাট-রোহিত এখন শুধুই ওডিআই সংস্করণে খেলেন দেশের হয়ে। বাকি দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন তাঁরা।