দিব্যজ্যোতি মল্লিক, লক্ষীপুর, ১৮ নভেম্বর :- প্রতিবছরের ন্যায় এ বছরও লক্ষীপুর সম জেলা প্রশাসন ও লক্ষীপুর মহকুমা তথ্য ও জনসংযোগ বিভাগের যৌথ উদ্যোগে ন্যাশনাল প্রেস ডে অর্থাৎ জাতীয় সংবাদ মাধ্যম দিবস পালিত হয়। ১৬ ই নভেম্বর ২০২৫ ইং, রবিবার দুপুর ১২ ঘটিকার সময় লক্ষীপুর সম জেলা কার্যালয়ের কনফারেন্স হলে

লক্ষীপুর সমজেলার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক দ্রুবজ্যোতি পাঠক উনার পরিচালনায় লক্ষীপুর সমজেলার প্রত্যেক বিভাগের সাংবাদিক গণদের নিয়ে এক সভার আয়োজন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন লক্ষীপুর কোডিস্ট্রিক কমিশনার দ্রুবজ্যোতি পাঠক, এসিস্টেন্ড কমিশনার পংক্ষী হাজারিকা, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ

শুভজিৎ চক্রবর্তী, পৌরসভার সভাপতি মৃনাল কান্তি দাস, সহ সভাপতি এল রবীন্দ্র সিং প্রমুখ। ২০২৫ ইং ন্যাশনাল প্রেস ডে অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল, বিভ্রান্তি মূলক তথ্যের মধ্যে ও সংবাদ মাধ্যমের বিশ্বাস যোগ্যতাকে সুরক্ষা প্রধান । এই বিষয়টির উপর আলোক পাত করেন নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, বিশেষ বক্তব্য প্রধান

করলেন পৌরসভার সভাপতি মৃনাল কান্তি দাস, সাংবাদিক আব্দুল শুক্কুর বড়ভূইয়া, তৎসঙ্গে লক্ষীপুর পূর্ব কাছাড় প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ লস্কর ও সম্পাদক পুলক দাস প্রেস ক্লাবের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোক পাত করেন। অনুষ্টান শেষে লক্ষীপুর সমজেলার প্রত্যেক সাংবাদিক দের উত্তরীয় এবং একটি করে ব্যাগ দিয়ে সংবর্ধনা প্রদান করেন।উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন, কবির আহমেদ লস্কর, পুলক দাস, দীপিকা মল্লিক, সাহাদাত আলী বড়ভূঁইয়া, সারথি দাস, নৈতিক শীল, অমর দাস, চন্দ্র নারায়ণ সিং, চন্দ্র শেখর গোয়ালা, রাজীব সিং, অসীম রায় সহ অনেকেই।
