সংবাদ সংস্থা, ৬ নভেম্বর :- এই সংস্থা এবার আরসিবি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। আরসিবির বর্তমান কর্ণধার ডিয়াজিও। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গিয়েছে, আরসিবি-র মালিকানা ছেড়ে দিতে চলেছে ডিয়াজিও। বিক্রির পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চলতি বছরে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। এবার সেই ফ্র্যাঞ্চাইজি বিক্রির পথে। জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস দল বিক্রির যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফি এবারই পেয়েছে আরসিবি। গতবছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির নারীব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয়, আইপিএলের মালিকানা বদল হচ্ছে।
৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাজ্যের সংস্থাটি জানিয়েছে, আরসিবি (পুরুষ ও মহিলা দল উভয়) বিক্রির সিদ্ধান্ত নিছক তাঁদের ‘স্ট্র্যাটেজিক রিভিউ’ ৷ উল্লেখ্য, আরসিবি’র মালিকপক্ষ ডিয়াজিয়ো যুক্তরাজ্যের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের অধীনস্ত একটি ভারতীয় সংস্থা ৷
বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জকে লেখা চিঠিতে ডিয়াজিয়ো এবং ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে এই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করার ব্যাপারে আশাবাদী তাঁরা৷ আরসিবি কিনতে আগ্রহ প্রকাশ করেছে ছ’টি সংস্থা। মার্কিন মুলুকের দুটি সংস্থাও ইচ্ছাপ্রকাশ করেছে। শেষমেশ কারা আরসিবি কেনে সেটাই এখন দেখার।
১৮ টি মরশুম ধরে কোনো শিরোপা না জিতলেও, বিরাট কোহলির উপস্থিতির কারণে আরসিবি (RCB)-র ব্র্যান্ড মূল্য সবসময় শীর্ষ তিনে ছিল। তবে চলতি বছরের শুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে জিত উদ্যাপনের সময় ঘটে যাওয়া পদদলিত হওয়ার ঘটনার পর থেকেই আইপিএলের অন্দরমহলে গুঞ্জন শুরু হয়েছে – আইনি জটিলতা এড়াতেই ফ্র্যাঞ্চাইজিটি হয়তো বিক্রির পথে হাঁটতে পারে। দলের মালিকেরা দীর্ঘদিন ধরেই কার্যত দূরে সরে আছেন, আর কোহলিও এখন ক্যারিয়ারের শেষ পর্বে। সবদিক বিবেচনা করেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা প্রায় নিশ্চিত।
হাউলিহান লোকি ইনকর্পোরেটেড-এর একটি সমীক্ষা অনুযায়ী, আরসিবি-র ব্র্যান্ডমূল্য নির্ধারিত হয়েছে ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার।
