সোনার দামে ধস! একলাফে ২৬২০ টাকা কমল, রুপোর বাজারেও বড় পতন

সংবাদ সংস্থা, ৩ নভেম্বর :- শীতের আগমন আর সঙ্গে বিয়ের মরসুম – এই সময়টা বাঙালির ঘরে ঘরে সোনা – রুপোর কেনাকাটার রমরমা। তবে গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল সেই ঝকঝকে ধাতু। কিন্তু অবশেষে বাজারে দেখা দিল আশার আলো। গত কয়েক দিনে হু হু করে নামছে সোনার দাম।

আজ ভোপাল, ইন্দোর ও মুম্বইয়ে ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে ১,২৩,০০০ টাকায়। দিল্লিতেও একই প্রবণতা – সেখানে ১০ গ্রাম সোনার দাম এখন ১,২৩,১৫০ টাকা। কলকাতা, চেন্নাই ও মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,১২,৭৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১,২৩,০০০ টাকায়।

শুধু সোনাই নয়, রুপোর দামেও বড় পতন হয়েছে। রুপোর দাম কমেছে প্রায় ৩,০০০ টাকা প্রতি কেজিতে। ২ নভেম্বর ১ কেজি রুপোর দাম ছিল ১,৫২,০০০ টাকা, যেখানে ১ নভেম্বর ইন্দোরে দাম ছিল প্রায় ৬০০ টাকা বেশি। গড়ে প্রায় ২০০ টাকারও বেশি হ্রাস দেখা গিয়েছে।

সব মিলিয়ে, উৎসব আর বিয়ের মরসুমের মুখে এই দাম কমা সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফোটাচ্ছে।