ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ৩১ অক্টোবর :- হাইলাকান্দি জেলায়ও শুক্রবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সর্দার বল্লাম ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী উদযাপন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে শুক্রবার একতা দৌড় নামক এক পদযাত্রা বের করা হয়। এতে সাংসদ কৃপানাথ মাল্লাহ, জেলা কমিশনার অভিষেক জৈন, সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, পুরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী সহ, বেসরকারি সংগঠনের কর্মকর্তা, এসএইজজি মেম্বার, শিক্ষার্থী সহ সর্বস্তরের
জনসাধারণ সামিল হন। এই উপলক্ষে লৌহ মানব প্যাটেলের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি একটি সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন ও যোগব্যায়াম প্রদর্শনী করা হয়। এতে ভাষণ দিয়ে সাংসদ কৃপানাথ মাল্লাহ দেশকে ঐক্যবদ্ধ রাখতে লৌহমানব প্যাটেলের সংগ্রামের কথা উল্লেখ করেন। এই উপলক্ষে এসএইচজি-র উৎপাদিত সামগ্রীর একটি প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয় হাইলাকান্দি শহরে। সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারীদেরকে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। পক্ষকাল ব্যাপী কার্যসূচির অধীনে এরপর ৩ নভেম্বরে থাকবে বিতর্ক প্রতিযোগিতা, শপথ এবং ক্যুইজ কম্পিটিশন, ৪ নভেম্বর থাকবে বৃক্ষরোপণ অভিযান, ৬ নভেম্বর তারিখে

স্বাস্থ্য শিবির, ফিটনেস এন্ড এওয়ারনেস প্রোগ্রাম, ৭ নভেম্বর অমৃত সরোবর সাফাই অভিযান, সেমিনার এবং ওয়ার্কশপ, ১০ নভেম্বর জেলা পর্যায়ে পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, লৌহ মানবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথ, এবং ১১ নভেম্বর সাফাই অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কার্যসূচিতে সর্বস্তরের জনসাধারণের অংশ নেওয়ায় সুন্দর ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই অনুষ্ঠান।
