রাষ্ট্রীয় একতা দিবস পালন উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে তে!

জনসংযোগ, মালিগাঁও, ৩১ অক্টোবর :- উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আজ মালিগাঁওয়ের মুখ্য কার্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে, যা রাষ্ট্রীয় একতা দিবস (ন্যাশনাল ইউনিটি ডে) হিসেবে পালিত হয়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় কমপ্লেক্সে এই অনুষ্ঠানটি

সম্পন্ন হয় সাড়ম্বরে। উক্ত অনুষ্ঠানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে, জেনারেল ম্যানেজার রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান, যা ন্যাশনাল ইউনিটি, অখণ্ডতা এবং সুরক্ষার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উপস্থিত

বক্তারা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (নির্মাণ) জেনারেল ম্যানেজার শ্রী অরুণ কুমার চৌধুরীর উপস্থিতিতে নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানটি পালন করা হয়। যেখানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশনেও এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

এই উদযাপনের অংশ হিসেবে, “রান ফর ইউনিটি” আয়োজন করা হয়েছিল, যেখানে আধিকারিক ও কর্মচারীদের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এই অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলের দৃষ্টিভঙ্গি ও আদর্শ তুলে ধরা হয়েছিল, যার নেতৃত্ব এবং প্রচেষ্টা জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং রাষ্ট্রীয় সংহতির চেতনাকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করেছিল। মূল কথা সারা দেশজুড়েই ব্যাপক সাড়া ফেলেছে সর্দার বল্লভ ভাই প্যাটেল এর সার্ধশত জন্মবার্ষিকী আয়োজনে।