‘মন্থা’র জের পুরোপুরি কাটেনি, এদিকে এখনই পুরু বরফের চাদরে ঢাকা,সিকিমে জারি রেড অ্যালার্ট… অসহ্য শীত!

যুব বিচিত্রা প্রতিনিধি, সিকিম, ৩১ অক্টোবর :- সিকিমে ‘রেড অ্যালার্ট’। ভারী তুষারপাতে সিকিমের আবহাওয়ায় তীব্র পরিবর্তন। ভারত – চিন সীমান্ত সংলগ্ন উচ্চ এলাকাগুলি – যার মধ্যে নাথুলা পাসের মতো গুরুত্বপূর্ণ স্থানও রয়েছে – বরফের চাদরে ঢাকা!

ভারত-চিন সীমান্তে ভারী তুষারপাত (Snowfall Along Indo-China Border)। এজন্য সিকিমে ‘রেড অ্যালার্ট’ জারি (Red Alert Issued For Sikkim)‘রেড অ্যালার্ট’ মানে অত্যন্ত খারাপ আবহাওয়ার পূর্বাভাস। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপদে থাকার জন্য সতর্ক করা হয়। সিকিমেও তাই ঘটছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি (Heavy Rain in North Bengal)। কিন্তু সিকিমে সম্পূর্ণ ভিন্ন চেহারা। ভারী তুষারপাত

ইন্দো-চিন সীমান্তে প্রবল তুষারপাত। এর জেরে সিকিমে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। নতুন করে হওয়া ভারী তুষারপাতের ফলে সিকিমের আবহাওয়ায় তীব্র পরিবর্তন এসেছে। ভারত-চিন সীমান্ত সংলগ্ন উচ্চ এলাকাগুলি, যার মধ্যে নাথুলা পাসের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলি রয়েছে, তা বরফের চাদরে ঢেকে গিয়েছে।

আবহাওয়া-পরিস্থিতি :-

এ অঞ্চলে তাপমাত্রার পতন ঘটেছে। প্রবল তুষারপাতের কারণে সিকিমের একাধিক উচ্চ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। ভারত আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নাথুলা, কুপুপ এবং সোমগো বা ছাংগু হ্রদ-সংলগ্ন এলাকায় ভোর থেকেই ভারী থেকে অতি ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে।

রেড অ্যালার্ট :-

মৌসম ভবন আগামী ২৪ ঘণ্টার জন্য সিকিমে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে, যা এই অঞ্চলে অত্যন্ত গুরুতর আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকার সতর্কবার্তাই দিচ্ছে। মরশুমের প্রথম তুষারপাত। এটি এই মরশুমের প্রথম দিকের এবং অন্যতম সবচেয়ে ভারী তুষারপাত। রাতের দিকে নাথুলা অঞ্চলে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানা গিয়েছে। পর্যটন এবং যান চলাচল ব্যাহত।

এসব অঞ্চলে পর্যটন এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উচ্চ পার্বত্য এলাকা। এই সব রুটে যান চলাচলও ব্যাহত হয়েছে। তুষার জমার জন্য রাস্তাগুলি বিপজ্জনকভাবে পিচ্ছিল হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পর্যটক এবং পরিবহণ সংস্থাগুলিকে উচ্চ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বর্ডার রোডস অর্গানাইজেশন এর দলগুলি রাস্তা থেকে বরফ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে অবিরাম কাজ করে চলেছে।