সংবাদ সংস্থা, ১৫ অক্টোবর :- ভয়ংকর কাণ্ড রাজস্থানে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বাস তখন চলছে। হঠাত্ দাউ দাউ জ্বলে উঠল আগুন! ঝলসে মৃত্যু হল ২০ জন যাত্রীর। অনেকে আবার প্রাণ বাঁচতে জানলা দিয়ে ঝাঁপ দিলেন। তাতেও আহত বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দা। ভয়ংকর কাণ্ড রাজস্থানে। পুলিস সূত্রে খবর, আজ মঙ্গলবার বিকেলে জয়সলমের থেকে যোধপুরের দিকে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। যাত্রী ছিলেন ৫৭ জন। 6 মাঝপথে থাইয়াট গ্রামের কাছে হঠাত্ চলন্ত বাসে আগুন লেগে যায়। গতি খুব বেশি ছিল না। যাত্রীরা চিত্কার করতে শুরু করেন। ততক্ষণে জানলার কাঁচ ভেঙে লাফ মেরেছেন অনেকেই চালক বাস থামিয়ে দেন। ছুটে আসেন আশেপাশে লোকজন। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিস ও দমকল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
দিন কয়েক আগে হিমাচল প্রদেশের ধসের কবলে পড়েছিল যাত্রীবাহী বাস। দা – পাথরে চাপা পড়ে প্রাণ হারান ১৫ জন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোযণা করলেন প্রধানমন্ত্রী। আহতেরা পাবেন পঞ্চাশ হাজার টাকা।
