সংবাদ সংস্থা, ১৫ অক্টোবর :- বিশাখাপত্তনমে ওই এআই হাবই (Google AI Hub) হবে আমেরিকার বাইরে গুগলের প্রথম এআই হাব। পাশাপাশি বিশাল এক ডেটা সেন্টারও গুগল তৈরি করছে বিশাখাপত্তনমে !
মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউনকে কেন্দ্র করে যে ডামাডোল চলছে তাতে সেখানে বিপুল সংখ্যাক কর্মী ছাঁটাইয়ের পথে বিভিন্ন কোম্পানি। নাসা – র মতো সংস্থা ছেড়ে চলে গিয়েছেন প্রায় ৪০০০ কর্মী। এরকম এক পরিস্থিতিতে ভারতে বিপুল টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল। ভারতে তৈরি হবে গুগলের কৃত্রিম মেধার উপরে গবেষণা সংস্থা বা এআই হাব। এটি তৈরি হবে বিশাখাপত্তনমে। গুগল বিনিয়োগ করবে ১৩৩ কোটি টাকা। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে গুগুলের সিইও সুন্দর পিচাইয়ের। বিশাখাপত্তনমে ওই এআই হাবই (Google AI Hub) হবে আমেরিকার বাইরে গুগলের প্রথম এআই হাব। পাশাপাশি বিশাল এক ডেটা সেন্টারও গুগল তৈরি করছে বিশাখাপত্তনমে। এটি তৈরি করা হচ্ছে আদানি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগ। ওই ১৩৩ কোটি টাকা গুগল বিনিয়োগ করবে মোট ৫ বছরে। গুগলের ব্যবসা ক্ষেত্রে এটি অত্যন্ত বড় সিদ্ধান্ত বলে মনে করছেন সুন্দর পিচাই। তিনি আরও জানিয়েছেন, এআই হাবের সঙ্গে থাকবে গিগাওয়াট – স্কেলের কম্পিউট ক্ষমতা, আন্তর্জাতিক সাব – সি গেটওয়ে। এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী ও ব্যবসায়ীদের কাছে শিল্প-নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিতে এর ব্যাপক প্রভাব পড়বে।
অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে গুগলের চুক্তির সাক্ষরের পর সুন্দর পিচাই এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, এর মাধ্যমে আমরা আমাদের শিল্প – নেতৃত্বাধীন প্রযুক্তি ভারতের উদ্যোগ এবং ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেব, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং সারা দেশে বৃদ্ধি চালিত করবে। দেশের গুগলের এআই হাব হওয়ায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিচাইয়ের পোস্টের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী লিখেছেন, এই বিনিয়োগ বিকশিত ভারতের স্বপ্নকে আরও ত্বরান্বিত করবে। এটা আমাদের দেশের শিল্পকে আরও উন্নত করবে। দেশের সবার জন্য এআইকে নিশ্চিত করবে।
ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন সংঘাতময় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ভারতের উপরের বিপুল পরিমাণ শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন, এইচ বি ওয়ান ভিসায় কঠোর নিয়ম আরোপ করেছে। গুগল জানিয়েছে, ভারতের বিকশিত ভারত ২০৪৭ এর দিকে তাকিয়ে এগিয়ে যাবে গুগলের গবেষণা। শিল্পের প্রয়োজন অনুয়ায়ী এআই পরিকাঠামো তৈরি করে দ্রুত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই।
