প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা পুতিনের,বললেন, ট্রাম্পের শুল্কবোমা রুখতে ভারত যা করছে!

সংবাদ সংস্থা, ০৪ অক্টোবর :- রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রফতানিপণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। ফলে ভারতের উপর মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশ! এই ঘটনার দু’সপ্তাহ পরে পুতিনের মন্তব্য পাওয়া যায়। কী বলেন তিনি? ভারত নিয়ে? মোদী নিয়ে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সমালোচনা করে বলেছেন, ভারত (India) কখনোই বাইরের কোনও চাপ মেনে নেবে না, কারও অপমান সহ্য করবে না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) একজন ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা (balanced and wise leader) বলে আখ্যা দেন। পাশাপাশি ভ্লাদিমির পুতিন মনে করিয়ে দেন, রাশিয়া – ভারতের সম্পর্ককে (India-Russia Relation) ‘বিশেষ’ (special relationship) বলে উল্লেখ করেন। পুতিন বলেছেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত, ভারত যদি এই সাপ্লাই প্রত্যাখ্যান করে, তাহলে ক্ষতি হবে প্রায় ৯-১০ বিলিয়ন ডলার।

রাশিয়ান তেল কেনার কারণে শাস্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র অগাস্টে ভারতের রফতানিপণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, ফলে ভারতের উপর মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশ! এই ঘটনার দুই সপ্তাহ পরে পুতিনের মন্তব্য আসে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভারত ও চিনকে ইউক্রেন-যুদ্ধে অর্থদাতা দেশের আখ্যা দেন। পুতিন সতর্ক করেন, এই ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে দাম বাড়াতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন সুদের উচ্চ হার ধরে রাখতে বাধ্য করবে।

এদিকে, পুতিন সেই সোভিয়েত যুগ থেকে রাশিয়া-ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন। স্মরণ করিয়ে বলেন, ভারত এ সম্পর্ককে মূল্য দেয়, আমরাও কৃতজ্ঞ যে, ভারত তা ভুলে যায়নি। আমাদের মধ্যে কখনো কোনো বড় সমস্যা বা উত্তেজনা হয়নি। বন্ধু মোদী, কাছের ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। মোদীকে তিনি ব্যক্তিগত বন্ধু হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে পুতিন বলেন, তাঁদের আলাপচারিতা কথাবার্তা সবসময়ই পরস্পরের প্রতি আস্থাজ্ঞাপক হয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা বলে আখ্যা দেন। শেষে পুতিন বাণিজ্যঘাটতির প্রসঙ্গে জানান, রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ বেশি আমদানি করতে পারে, তবে লজিস্টিকস ও পেমেন্ট – সংক্রান্ত বাধা দূর করতে হবে।