সংবাদ সংস্থা, ১৯ আগস্ট :- ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। যার ফলে উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পন অনুভূত হয়েছে কামচাটকার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চলে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে এবং প্রশাসন ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে। রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে ঘরবাড়িতে কম্পনের ছবি দেখা গিয়েছে। অন্যদিকে, আরেকটিতে রাস্তায় পার্ক করা একটি গাড়ি এদিক-ওদিক দুলতে দেখা গিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার পূর্বে এবং ১০ কিলোমিটার অভ্যন্তরে হয়েছে। এরপর পর পর পাঁচটি আফটারশক হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে।
ভূকম্পনের পরে আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর সুনামির সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। গত শনিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা এলাকা। সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪। গত ২০ জুলাইতেই পরপর ৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকা। উল্লেখ্য, চলতি বছর একাধিকবার শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে রাশিয়া। ১৩ সেপ্টেম্বর রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪ মাত্রা। ফের কামচাটকাতেই ছিল ভূমিকম্পের কেন্দ্র। রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১ কিলোমিটার পূর্বে কামচাটকা অঞ্চলে ভূপৃষ্ঠের ৩৯.৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।
