বরাক উপত্যকায় বেশকজন ভুয়া চিকিৎসক ইতিমধ্যে আটক, নিষ্ক্রিয় জেলা স্বাস্থ্য বিভাগ!

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ১৩ সেপ্টেম্বর :- কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে একের পর এক বৃহৎ সাফল্য অর্জন। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অসম মেডিকেল কাউন্সিল অব রেজিস্ট্রেশন (A.C.M.R) এর নেতৃত্বে অভিযান অব্যাহত। কাউন্সিলর ভিজিল্যান্স আধিকারিক ড° অভিজিৎ নেওগ এর নেতৃত্বে গত কয়েক দিন ধরে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে সাতজন ভুয়া চিকিৎসককে আটক করে জেলে পাঠানোর খবর পাওয়া গেছে। পরে আবারো দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। বরখলা ও

জিরিঘাট অঞ্চলে থেকে নীহার হুসেইন মাঝারভুঞা ও রাধেশ্যাম রবি দাস নামে দুই ভুয়া চিকিৎসককে আটক করে কাছাড় পুলিশের দল। ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে দুই জন চিকিৎসক দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলেন নিজ নিজ এলাকায়। পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে কাছাড় জেলার জিরিঘাট ও বড়খলা থেকে ভুয়া দুই চিকিৎসকে গ্রেপ্তার করা হয় ও ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার জানান, শিলচরে দুইটি ভুয়া এজেন্সি ভুয়া এমবিবিএস

ডিগ্রী প্রদান করে গড়ে তুলেছে অনেক ভুয়ো চিকিৎসক, তাদের উপর ও সজাগ দৃষ্টি রয়েছে যখন তখন গ্রেপ্তার হতে পারে দুই ভুয়ো সংস্থার কর্তৃপক্ষ। এই দুই ভুয়া এজেন্সির বিরুদ্ধেও তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন কাছাড় জেলায় সর্বমোট ৮ জন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তাছাড়া ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার।


এদিকে রাজ্যের জেলা স্বাস্থ্য বিভাগ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হলেও সজাগ রয়েছে অসম মেডিকেল কাউন্সিল অব রেজিস্ট্রেশন (A.C.M.R) কর্তৃপক্ষ। কাউন্সিলর ভিজিল্যান্স আধিকারিক ডঃ অভিজিৎ নেওগ রীতিমতো অভিযান অব্যাহত রেখেছে রাজ্যের ভুয়ো ডিগ্রিধারী স্বয়ম্ভূ চিকিৎসক কে লাগাম টানতে। এবং তিনি ইতিমধ্যে ২০০ র কাছাকাছি ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার করায়ত্ত করাতে সক্ষম হয়েছে। এবং আজ ও অব্যাহত রয়েছে

এধরণের ছদ্মবেশী ভুয়ো চিকিৎসক দের উপর তদন্ত অভিযান। বরাক উপত্যকার তালিকাতেও রয়েছে বেশ কজন এর নাম। সবাই একে একে আইনের আওতায় আসবে বলে জানান ভিজিল্যান্স আধিকারিক ডঃ অভিজিৎ নেওগ।