যুব বিচিত্রা ডিজিটাল ব্যুরো, ১৯ ডিসেম্বর :- ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আজ ‘যুব বিচিত্রা’ নিউজ পরিবারের পক্ষ থেকে সাংসদের জানানো হয়। শীতকালীন অধিবেশনের অন্তিম দিনে ‘যুব বিচিত্রা’ নিউজ পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্পাদক তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক রত্নজ্যোতি দত্ত একাধিক লোকসভা ও রাজ্যসভার সাংসদের সঙ্গে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বরাক উপত্যকার করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ কৃপানাথ মাল্লা। ‘যুব বিচিত্রা’-র পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। প্রত্যুত্তরে সাংসদ কৃপানাথ মাল্লাও ‘যুব বিচিত্রা’ পরিবারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করে তাদের সর্বাঙ্গীণ শ্রীবৃদ্ধি কামনা করেন।
