উৎসর্গ রায়, ধর্মনগর, ২৯ অক্টোবর :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক আবহে আজ থেকে শুরু হলো শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব। ধর্মনগরের তিনলেশ মহাপ্রভুর বাড়ি প্রাঙ্গণে শুরু
হওয়া এই মহোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে দেখা গিয়েছে উৎসাহব্যঞ্জক আবহ।
এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন একাধিক কীর্তনীয়া দল – যথাক্রমে
১. শ্রী কৃষ্ণ সম্প্রদায় (ধর্মনগর)
২. শিব শক্তি সম্প্রদায় (ধর্মনগর)
৩. ব্রাহ্মসন সম্প্রদায় (ধর্মনগর)
৪. পুরুষোত্তম শক্তি সম্প্রদায় (আগরতলা)
৫. বৈষ্ণব পদাবলী সম্প্রদায় (তিলথুই)
ভক্তরা জানান, শ্রীশ্রী গৌরনিতাইয়ের মহিমা প্রচার ও ভক্তিসংগীতের মাধ্যমে ঈশ্বরের নাম স্মরণ করার এই আয়োজন তাদের আত্মিক শান্তি ও ধর্মীয় অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। অনুষ্ঠানের অধিবাস ও পূর্ণি পরিচালনা

করছেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায় (তিনলেথ)। ধর্মীয় এই মহোৎসবের ধন্যবাদ জ্ঞাপন করেছেন জগদেবন বাবু।ভক্তমণ্ডলীর আশা, আগামী কয়েকদিন ধরে চলবে এই পবিত্র হরিনাম সংকীর্তনের ধ্বনি, যা ধর্মনগরের আকাশে

বয়ে আনবে ভক্তি, শান্তি ও শুভর বার্তা।
