যুব বিচিত্রা প্রতিনিধি, কলকাতা, ১৩ অক্টোবর :- উত্তর বঙ্গে ক্ষত ঝেড়ে ফের চালু ট্রেন। এদিকে, গত রবিবার ফের টানা বৃষ্টি পাহাড়ে। ধস নামে একাধিক জায়গায়। সাময়িকভাবে বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন।
দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। শিলিগুড়ি থেকে দার্জিলিং চালু হয়ে গেল টয় ট্রেন পরিষেবা। খুশি পর্যটকরা। একদিনে বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। গত রবিবার ফের টানা বৃষ্টি পাহাড়ে। ধস নামে একাধিক জায়গায়। সাময়িকভাবে টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় ধস সরানোর কাজ। বুধবার পর্যন্ত বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা। অবশেষে শুক্রবার থেকে পাহাড়ে ফের সচল
টয়ট্রেন। পরিষেবা স্বাভাবিক হওয়ায় রেল কর্তৃপক্ষ যেমন স্বস্তি পেয়েছে, তেমনি খুশি পর্যটকরাও। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী জানিয়েছেন, ‘ধসের জন্য নামায় আমরা পরিষেবা বন্ধ রেখেছিলাম। আমাদের কর্মীরা দিনরাত এক করে কাজ করে ধস সরিয়ে ফেলেছেন। ফের পরিষেবা চালু করা গিয়েছে’। প্রাকৃতিক সৌন্দর্য্য তো বটেই, দার্জিলিংয়ে অন্যতম আকর্ষণ টয় ট্রেন। পর্যটনের মরসুমে সেই টয় ট্রেন পরিষেবা চালু হওয়ার আশায় বুক বাঁধছেন স্থানীয় ব্যবসায়ীরা।





