GST নিয়ে বড় আপডেট! স্বস্তির বার্তা কেন্দ্রের,২২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর হ্রাস

যুব বিচিত্রা প্রতিনিধি, নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর :- স্বস্তির বার্তা কেন্দ্রের, ২২ সেপ্টেম্বর থেকে হ্রাস পাবে জিএসটি! অটোমোবাইল এবং এফএমসিজি পণ্যের পাশাপাশি, স্বাস্থ্য সম্পর্কিত পণ্য ও পরিষেবার দামও ২২

সেপ্টেম্বর থেকে কমতে চলেছে। সরকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ২২ সেপ্টেম্বর থেকেই জিএসটি কমানোর সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে, জিএসটির নতুন হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে ৭০টিরও বেশি ওষুধের ওপর থেকে জিএসটি কমানোর অথবা জিএসটির আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন জিএসটি হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ১২% জিএসটি ক্যাটাগরির অধীনে থাকা সব ওষুধে এখন মাত্র ৫% জিএসটি লাগবে। ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো এত কম সময়ের মধ্যে পুরোনো স্টক এবং ন্যূনতম খুচরা মূল্য (MRP) পরিবর্তন করতে তাদের অপারগতার কথা জানাচ্ছিল। এ বিষয়ে ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি (NPPA) সব ওষুধ উৎপাদনকারী কোম্পানিকে

জানিয়েছে যে, দাম পরিবর্তনের জন্য পুরোনো স্টক বা ওষুধ ডিলারের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তবে ২২ সেপ্টেম্বর থেকে যেকোনো মূল্যে ওষুধের দাম কমানোর সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

হবে। এই উদ্দেশ্যে, উৎপাদনকারী কোম্পানিগুলোকে বিজ্ঞাপন দিয়ে তাদের ডিলার এবং খুচরা বিক্রেতাদের কাছে ওষুধের নতুন বিক্রয় মূল্য ২২ সেপ্টেম্বরের আগে পৌঁছে দিতে বলা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে জীবন ও স্বাস্থ্য

বীমার ওপর থেকে ১৮% জিএসটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনেক বীমা কোম্পানি ইতিমধ্যে গ্রাহকদের এই সুবিধা দেওয়া শুরু করেছে। বিমা কোম্পানিগুলো গ্রাহকদের বলছে যে ২২ সেপ্টেম্বরের পর থেকে কার্যকর হওয়া বিমার জন্য তাদের জিএসটি দিতে হবে না এবং তাদের বিলিং জিএসটি বাদ দিয়ে করা হচ্ছে। কিন্তু

যদি বীমা কভারেজ ২২ সেপ্টেম্বরের আগে শুরু হয়, তাহলে পুরোনো হারেই পেমেন্ট করতে হবে। যদি কোনো গ্রাহকের বিমা নবীকরনের তারিখ ২২ সেপ্টেম্বরের পরে হয়, তাহলে কোনো জিএসটি লাগবে না। কিন্তু যদি

নবায়নের তারিখ ২২ সেপ্টেম্বরের আগে হয় এবং গ্রাহক ২২ সেপ্টেম্বরের পরে টাকা পরিশোধ করেন, তাহলেও তাকে জিএসটি দিতে হবে।

মোট কথা বেশকডজন নিত্যপ্রয়োজনীয় পণ্যে এবং জীবন বীমায় জিএসটি হ্রাস হওয়াতে স্বস্তি সাধারণ মানুষের মধ্যে।