রেল দূর্ঘটনা রোধে ঐতিহাসিক ‘রক্ষা কবচ’ আধুনিক পরিকল্পনায় ভারতীয় রেল
সংবাদ সংস্থা, ০৮ আগস্ট :- আগামী কয়েক বছরের মধ্যে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রেল সেকশনেই বসানো হবে ‘কবচ’। রেলমন্ত্রী বলেছেন, বহু উন্নত দেশই ২০-৩০ বছরের আগে নিজেদের রেল নিরাপত্তা ব্য়বস্থা তৈরি করতে পারে না। সেই হিসেবে এদেশে (মথুরা-কোটা রুটে) কবচ বসানো হয়েছে খুব অল্প সময়েই!
নিরাপত্তা নিয়ে কোনও শৈথিল্য নয়। কোনও ভাবেই যাত্রীদের জীবন বিপাকে ফেলা যায় না। তাই ভারতীয় রেলওয়েতে (Indian Railways) কেন্দ্র বসাতে চলেছে ‘কবচ সিস্টেম’ (Kavach System)। ৩০৯ কোটিরও বেশি টাকা (₹309.26 crore) ব্যয়ে এই নতুন প্রযুক্তি আনতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যে দিল্লি-মুম্বই সেকশনের মথুরা-কোটা রুটে এই কবচ বসিয়েও ফেলা গিয়েছে। লক্ষ্য, আগামী ছ’বছরের মধ্যে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রেল সেকশনেই এই নিরাপত্তা প্রযুক্তি বসানো। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বলেছেন, বহু উন্নত দেশই ২০-৩০ বছরের আগে নিজেদের রেল নিরাপত্তা ব্য়বস্থা তৈরি করতে পারে না। সেই হিসেবে মথুরা-কোটা রুটে কবচ বসানো হয়েছে খুব অল্প সময়েই! কী এই ‘কবচ’?
কিন্তু ‘কবচ’ জিনিসটাই-বা কী? রেলমন্ত্রক বলছে, এটি একটি ‘অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম’। যা একধরনের নিরাপত্তা ব্যবস্থাই। যেখানে প্রতি মুহূর্তে চালককে সতর্ক করা ও ট্রেনের গতি নিয়ন্ত্রণ–এই দুই অপারেশনের মাধ্যমে এই প্রযুক্তি আসন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করে ট্রেনকে। বেশিরভাগ সময়ে শীতকালে অতিরিক্ত কুয়াশার জন্য ট্রেন চালাতে গিয়ে বিপাকে পড়তে হয় চালককে। এই প্রযুক্তি সেই সংক্রান্ত সমস্যাগুলি থেকে রেহাই দেবে বলেই আপাতত জানা গিয়েছে রেলের সূত্রে।
১৪টি রেলওয়ে সেকশনে
সাম্প্রতিককালে পর পর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে। সেগুলিই ভাবিয়েছে কেন্দ্রকে। যাত্রীদের জীবন সেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে নিরাপত্তায় কোনও ফাঁকি রাখা যায় না। তাই এই নিরাপত্তা প্রযুক্তির কথা ভেবেছে রেল মন্ত্রক। কোথায় বসানো হবে কবচ? খবর, ৩০৯ কোটি টাকা খরচ করে আপাতত উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের ১৪টি রেলওয়ে সেকশনে কবচ বসাবে রেল মন্ত্রক। যা শুরু হবে বিরলানগর-উদিমর রুট থেকে।
স্বস্তি
তাহলে এবার আর কেঁপে উঠবে না রেলযাত্রীদের বুক! আর উদ্দাম গতির মুখে পোকামাকড়ের মতো অসহায় ভাবে মরতে হবে না রেলযাত্রীদের। রেলভ্রমণ করতে গিয়ে প্রিয়জনের মর্মান্তিক মৃত্যুতে শোকার্ত হয়ে আর অশ্রু ঝরাতে হবে না রেলযাত্রীর নিকটজনকে। ভারতীয় রেলে কি বিপ্লব? সময়ই বলবে।
