পরিবর্তন মুখর হাওয়ায় বাংলার মসনদে কে বসবে? তাঁর নির্ণায়ক হবে ৪মে
সানি রায়, কলকাতা ২২ এপ্রিল: পরিবর্তনের হাওয়ায় মুখর পশ্চিমবাংলার নির্বাচন দুদফায় সম্পন্ন হবে ২৩ ও ২৯ এপ্রিল। বাংলার মসনদে কে বসবে এবার তাঁর নেই সমীক্ষা, তবে নির্ণায়ক হবে ৪মে।
কোন দলের হাতে বাংলার সরকার গঠনের দায়িত্ব সফে জনতা,তা হবে আকর্ষণীয় বিষয়!
তবে বাংলার অধিকাংশ স্থানে এবার পরিবর্তনের হাওয়ায় মুখর পরিবেশ। অনেকেই চাইছে না আর দিদির সরকার, এমনটাই শহর কলকাতায় কান পাতলেই শোনা যাচ্ছে। ভয় – আতঙ্ক, হিংসা – বিদ্বেষ না হলে বাংলায় পরিবর্তন নিশ্চিত বললেন বুদ্ধিজীবী মহল!
কেন্দ্রে থাকা এনডিএ সরকারের প্রতি আহ্বান বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চল ঘুরে দেখার,
উল্লেখ্য,আজ ও হিন্দু তপশিলি অধ্যুষিত ঐতিহ্যবাহী সুন্দরবন অঞ্চলে দিদির উন্নয়নে ছিটা ফোঁটা ও নেই, তাঁরা মরুভূমির কাকের মতো দাঁড়িয়ে রয়েছে বিভোর স্বপ্ন নিয়ে!




কবে আসবে বাংলার পরিবর্তন? কবে শুনবে তাদের আর্তনাদ? এ আশায় প্রহর গুনছে জনতা।
আজ ও জলপথ বিহীন সংযোগহীনতায় ভুগছে সুন্দরবনের বহু হিন্দু অধ্যুষিত এলাকার কেটে খাওয়া মানুষ!
এদিকে,পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে পালে হাওয়া তুললেন দেশের প্রধানমন্ত্রী,যিনি আগামীকাল শহর কলকাতায় বেশকটি রাজনৈতিক জনসভায় অংশ নেবেন। তাঁর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গৃহ মন্ত্রী সহ অসমের মুখ্যমন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ সহ অন্যান্য মন্ত্রীদ্বয় বাংলার মাঠ চষে বেড়াচ্ছেন।
অন্যদিকে, বাংলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলী পন্থায় ব্যাপক আকর্ষণ চোখে পড়ে বিরোধীদের।




প্রচারের মাঝে রাস্তায় দাঁড়িয়ে ১০টাকার ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
মোদীর ঝালমুড়ি খাওয়া যেন রাজনৈতিক প্রচারের এক অংশ হিসেবে অনুভব হলো বাংলার মানুষের, উপচে পড়া ভিড় যেন মনে করিয়ে দল বাংলায় সেই বিজেপিকেই চায়।
ভোট প্রচারের মাঝে রাস্তায় দাঁড়িয়ে মুড়ি খেলেন নরেন্দ্র মোদি৷ সেই ভিডিও ভাইরাল৷ ঘটনাটি ঘটল বেলদায়৷
কিছুক্ষণ দাঁড়িয়ে সকলের সঙ্গে কথা বললেন এবং একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন।প্রধানমন্ত্রীকে ঘিড়ে ছিল মারাত্মক ভিড়৷ মুড়ি কিনে দোকানির হাতে ১০ টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




সবমিলিয়ে বাংলার নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই তোড়জোড় শুরু হয়েছে সবদলের, আখেরে ঘোচাতে ব্যস্ত দিদির দল!
তবে এবার কি সেই ১৫ বছরের ধারায় ব্যতিক্রম ঘটবে? জল্পনায় পাল্টাবে হাওয়া বদলাবে গঙ্গার গতি বললেন বুদ্ধিজীবী মহল!
সব অঙ্ক কষাকষির যবনিকা ৪টা মে ২০২৬, ২৩ ও ২৯ এপ্রিল শান্তিপ্রিয় ভোট পর্ব সম্পন্ন করার লক্ষ্যে এবার সক্রিয় নির্বাচন কমিশন, তবে কি হয় ভোট পর্ব সম্পন্ন অবধি নজর রাখছে কমিশন সহ সংবাদ মাধ্যম।
