বিপাশা দাশগুপ্ত, ০৮ এপ্রিল: রাজ্যে নির্বাচনের আগের দিন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা দেওঘর সৎসঙ্গ আশ্রমে আচার্য্য স্মরণ করলেন,মাথা ঠেকালেন তিনি। মাত্র ১২ থেকে ১৪ ঘন্টা বাকি রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা, যিনি সৎসঙ্গের দীক্ষিত এবং গুরুকে জীবনের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত রাখেন, তিনি আজ বুধবার অর্থাৎ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগের দিন ঝাড়খন্ড রাজ্যের দেওঘরে সৎসঙ্গ ঠাকুরবাড়িতে উপস্থিত হয়ে ভক্তিভরে প্রণাম জানাতে দেখা গেল। সৎসঙ্গের বর্তমান পরিচালক আচার্য্য দেব সান্নিধ্য লাভ করে তিনি মণ্ডপে এসে কিছুক্ষণ নিবিড় সময় অতিবাহিত করলেন।


তাঁর আশীর্বাদ ও মঙ্গলময় দিকনির্দেশনা গ্রহণ করে, নিজের রাজ্যের শান্তি, সুরক্ষা ও কল্যাণের জন্য আন্তরিক প্রার্থনায় হৃদয় উজাড় করে দিলেন। সময় সংক্ষিপ্ত থাকায় দুপুরে প্রসাদ গ্রহণ করেই রওনা দেন। আগামীকাল আসাম নির্বাচনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রাক্কালে আজকের এই আগমন যেন এক গভীর আধ্যাত্মিক প্রেরণা বলা যেতে পারে।

এই পবিত্র মুহূর্তে সঙ্গে ছিলেন সাংসদ নিশিকান্ত দুবেজী,বরাক উপত্যকার একনিষ্ঠ সৎসঙ্গ কর্মী কাজু চৌধুরী সহ অন্যান্যরা। আচার্য্য দেব সান্নিধ্য যেন, নানা প্রসঙ্গে গভীর আলোচনা, জীবনের অভিজ্ঞতার মণিমুক্তো, দেশ ও সমাজ নিয়ে ভাবনা—সব মিলিয়ে সেই আসর হয়ে ওঠে প্রাণবন্ত, চিন্তাময় এবং অপূর্ব সমৃদ্ধস্থল।আর এদিন অনেকেই নীরব দর্শকের মতো, গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা নিয়ে সেই অনন্য সন্ধ্যাগুলোর সুধা আস্বাদন করে থাকে।যেখানে ভক্তি, প্রজ্ঞা ও সৌহার্দ্যের এক অপূর্ব মিলন ঘটে তা হলো সৎসঙ্গ আশ্রম দেওঘর। তবে মোট কথা রাজ্যের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে ফাঁক বের করে যেন গুরু সান্নিধ্য লাভ ডঃ হিমন্ত বিশ্ব শর্মার আধ্যাত্মিক প্রেরণা ও প্রাণের সঞ্চার ঘটাবে তা নিশ্চিত বললেন বুদ্ধিজীবী মহল।
