সংবাদ সংস্থা, ২৬ ডিসেম্বর :– কমার নামই নিচ্ছে না সোনার দাম। বছর শেষের মুখে ফের রেকর্ড গড়ল হলুদ ধাতু। শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম ০.৫ শতাংশের বেশি বেড়ে ২০২৫ সালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তার সরাসরি প্রভাব পড়েছে ঘরোয়া বাজারেও। মধ্যবিত্তের স্বস্তি অধরাই রইল।
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দু’বার কমাতে পারে – এই ইঙ্গিতেই বিনিয়োগকারীরা ঝুঁকছেন সোনার দিকে। পাশাপাশি আন্তর্জাতিক অস্থিরতা – রাশিয়া – ইউক্রেন যুদ্ধ, ভেনেজুয়েলার তেল ইস্যু এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ভূরাজনৈতিক উত্তেজনাও সোনার দাম বাড়াচ্ছে।
২৬ ডিসেম্বর ২০২৫ কলকাতায় সোনার দর (হলমার্ক) :-
- (৩% জিএসটি আলাদা)
- ২৪ ক্যারেট (৯৯৫) :- ₹১৩,৭৪৪ / গ্রাম।
- ২২ ক্যারেট (৯১৬, কিনতে) :- ₹১৩,০৫৫ / গ্রাম।
- ২২ ক্যারেট (বিক্রি) :- ₹১২,৫০৭ / গ্রাম।
- ১৮ ক্যারেট (৭৫০) :- ₹১০,৭২০ / গ্রাম।
- রুপো (৯৯৯, ১ কেজি) :- ₹২২,৮৯,৯৫৬।
বড় শহরে ২২ ক্যারেট সোনার দাম (₹/গ্রাম) :-
- কলকাতা :- ১২,৮৩৫।
- ২৪ ক্যারেট :- ১৪,০১২।
- দিল্লি :- ১২,৮৫০। ১৪,০১৭।
- চেন্নাই :- ১২,৮৯০। ১৪,০৬২।
মুম্বই/বেঙ্গালুরু/হায়দরাবাদ :- ১২,৮৩৫। ~১৪,০০২।
কেনার আগে জানুন :-
- ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি, ২২ ক্যারেট ৯২%।
- BIS হলমার্ক সোনার বিশুদ্ধতার সরকারি নিশ্চয়তা।
- দামের সঙ্গে ৩% জিএসটি যোগ হবে।
বিয়ে বা উৎসব – যে কারণেই কেনা হোক, দামের এই ঊর্ধ্বগতি মধ্যবিত্তের চিন্তা বাড়াচ্ছে। বাজার বুঝে, বিশুদ্ধতা যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের।
