সংবাদ সংস্থা, ২০ নভেম্বর :- হামলাকারী লক্ষ্যে পৌঁছনোর আগেই নিজেকে উড়িয়ে দেয়। পুলিস জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মঙ্গলবার (১৮ নভেম্বর) এক মোটরবাইক-আরোহী আত্মঘাতী বোমারু তার লক্ষ্যে পৌঁছনোর আগেই নিজেকে বিস্ফোরিত করেছে!
পাকিস্তানে (Pakistan) নির্ধারিত সময়ের আগেই ঘটে যাওয়া এক বিস্ফোরণে আত্মঘাতী বোমারুর মৃত্যু (Suicide bomber kills himself) হল। এছাড়া অন্য কোনো হতাহতের খবর নেই।
লক্ষ্যে পৌঁছবার আগেই :-
পুলিসের মতে, হামলাকারী তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছনোর আগেই নিজেকে উড়িয়ে দেওয়ায় বিস্ফোরণে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। পুলিস জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মঙ্গলবার (১৮ নভেম্বর) এক মোটরবাইক-আরোহী আত্মঘাতী বোমারু তার লক্ষ্যে পৌঁছনোর আগেই নিজেকে বিস্ফোরিত করেছে!
সেতুর কাছে :-
ঘটনাটি বান্নু জেলার সুরানি এলাকার দোয়া ঘোড়া সেতুর কাছে ঘটেছে। পুলিসের তথ্য অনুযায়ী, হামলাকারী তার উদ্দেশ্যমূলক লক্ষ্যে পৌঁছনোর আগেই নিজেকে উড়িয়ে দেয়। তবে তার এই কাজের জেরে ঘটা ওই বিস্ফোরণে অন্য কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। জিয়াদ ওরফে হামজা
পুলিস জানিয়েছে, আক্রমণকারীকে জিয়াদ ওরফে হামজা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে বান্নুতে পুলিস ও সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) – এর কর্মীদের লক্ষ্য করে একাধিক হত্যার মূল পরিকল্পনাকারী ছিল। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে বিশেষজ্ঞ ছিল। পুলিস জানিয়েছে, হামজার সঙ্গী আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গোলাবারুদ এবং বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে।
