দিল্লি থেকে মুম্বই মাত্র ২ ঘণ্টায়! দুনিয়ার সর্বোচ্চ গতির ট্রেন আনছে এই দেশ

সংবাদ সংস্থা, ২৯ অক্টোবর :- CR-450 এর নির্মাতা কোম্পানির দাবি মাত্রা ৪ মিনিট ৪০ সেকেন্ডে এই ট্রেন গতি তুলতে পারে ৩৫০ কিলোমিটার। আগের ট্রেনটির ওই গতি তুলতে সময় লাগত ৬ মিনিট ২০ সেকেন্ড

ট্রায়াল রানেই গতি উঠেছিল ৮৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। চিনের মাটিতে পরীক্ষামূলক ভাবে দৌড়ানো এই ট্রেনের কোড নেম CR450। এই ট্রেনই চিনের ট্র্যাকে দৌড়বে ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে। চিন এতদিন যে ট্রেন ৩৫০ কিলোমিটার বেগে দৌড়াত সেটি এবার দৌড়বে আরও ৫০ কিলোমিটার বেশি গতিবেগে। প্রসঙ্গত, জাপানের Maglev LO সিরিজের ট্রেন ট্রায়াল রানের সময় গতি তুলেছিল ৬০৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই ট্রেনকেও চাপিয়ে গেল CR450 এর ট্রায়াল রানের গতি।

চিনের এই CR450 ট্রেন চলবে সাংহাই-চেংদু রুটে। এই ট্রেনকেই মনে করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে গতিশীল ট্রেন। CR450 ট্রেনটি পরীক্ষানিরীক্ষার স্তরে রয়েছে। বাণিজ্যকভাবে যাত্রী পরিবহণের জন্য এটিকে ট্র্যাকে নামানোর আগে এটি অন্তত ৬ লাখ কিলোমিটার দৌড়বে। ট্রেনটি তৈরি করেছে দ্যা চায়না অ্যাকাডেমি অব রেলওয়ে সায়েন্স। ঘণ্টায় ৪০০ কিমি গতিতে এই ট্রেন চালানোর পরিকল্পনা করেছে চিন।

CR450 এর নির্মাতা কোম্পানির দাবি মাত্রা ৪ মিনিট ৪০ সেকেন্ডে এই ট্রেন গতি তুলতে পারে ৩৫০ কিলোমিটার। আগের ট্রেনটির ওই গতি তুলতে সময় লাগত ৬ মিনিট ২০ সেকেন্ড। ট্রেনের ডিজাইন গত ৫ বছর ধরে কোম্পানি এই ট্রেনের অ্য়ারোডানামিক মডেলকে উন্নত করেছে। বলা হচ্ছে বাজপাখির ঠোঁট বা তিরের ফলার আকার মাথায় রেখে এই ট্রেনের সামনের অংশ ডিজাইন করা হয়েছে। আগের CR400 ট্রেনের তুলনায় এই ট্রেনের গতি বাড়ানোর জন্য আরও অনেক বদল আনা হয়েছে এটির ডিজাইনে। CR450। বিদ্যুতের খরচ আগের মতো একই থাকবে। গতির কথা মাথায় রেখে ট্রেনের কামরার উচ্চতা কমানো হয়েছে ২০ সেন্টিমিটার। ওজন কমানো হয়েছে ৫০ টন।