আধ্যাত্মিক পরিবেশে বিরাজমান শঙ্কর দেব কলাক্ষেত্র
যুব বিচিত্রা প্রতিনিধি, গুয়াহাটি ৩১ অক্টোবর:
হাজার হাজার ভক্তের উপস্থিতিতে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে এক আধ্যাত্মিক পরিবেশে বিরাজমান। নামহাত সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় অনুষ্ঠান পর্ব।
‘ইস্কন নামহাত আসাম’-এর প্রধান সংগঠক ও ব্যবস্থাপক করুণাময় চৈতন্যদাস কৌশিক প্রভু একটি দীর্ঘ আধ্যাত্মিক জ্ঞানদান অধিবেশনে অংশগ্রহণ করেন এবং ভক্তদের প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর সরাসরি দিয়ে উৎসাহ বর্ধিত করেন।
কার্তিক মাসের এই অপরাহ্নে গৌহাটি মহানগরীর পাঞ্জাবাড়ি শঙ্করদেব কলাক্ষেত্র প্রাঙ্গণে এক চমৎকার ও অবিস্মরণীয় ভক্তিময় পরিবেশে দুদিনব্যাপী আয়োজন ব্যতিক্রমী সাড়া ফেলেছে রূপ পেয়েছে বিশেষ আধ্যাত্মিক পরিবেশের।