ফিতা কেটে যাত্রী অপেক্ষা গৃহের আনুষ্ঠানিক সূচনা ওয়ার্ড মেম্বার সুধন্যা সিনহা
পাঁচগ্রাম ৩০ অক্টোবর: এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আরও একটি প্রশংসনীয় উদ্যোগ নিলেন কালিনগর গাঁও পঞ্চায়েতের ৮ নম্বর গ্রুপ সদস্য সুধন্য সিনহা। তাঁর উদ্যোগে কাঁটাখাল পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে নির্মিত একটি নতুন শেড ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে শেড ঘরটির শুভ উদ্বোধন করেন ৮ নম্বর গ্রুপ সদস্য সুধন্যা সিনহা এবং কালিনগর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী শিখা সিংহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁটাখাল ফাঁড়ির ইনচার্জ সুভাষ মালাকার। নতুন সেড ঘর নির্মাণের এই উদ্যোগের জন্য তিনি সুধন্যা সিনহাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি পুলিশ ফাঁড়ির পরিকাঠামোগত উন্নয়নে এমন সহযোগিতামূলক উদ্যোগকে তিনি প্রশংসা করেন।
এই শেড ঘরটি তথা অপেক্ষাগৃহ নির্মাণের ফলে পুলিশ ফাঁড়িতে আসা সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্নভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে পুলিশকর্মী ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই ধরনের পরিকাঠামো গড়ে তোলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটাকাল পুলিশ ফাঁড়ির সহকর্মী এন আলী, জিপি সভানেত্রী শিখা সিংহ সহ-সভা নেত্রী রেহানা বেগম জিপি সচিব অমিতাভ নাথ, কর্মী ফারুক আহমেদ রঞ্জন সিংহ সহ জিপি সকল সদস্যগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা প্রমুখ।