GNN News র বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যতিক্রমী সাড়া,দিনভর কার্যসূচি সফল
যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি ৩১ অক্টোবর: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সংবাদ মাধ্যমের একটি প্রতিযোগী সময়ে ডিজিট্যাল নিউজ মাধ্যমের এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ, তাঁর মধ্যে অগ্রণী ভূমিকার সঙ্গে নিরপেক্ষ, নির্ভিক এবং বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে স্বল্প সময়ে এগিয়ে যাওয়া একমাত্র ডিজিট্যাল নিউজ পোর্টাল GNN 24×7 News । যার আজ শনিবার ৩১ অক্টোবর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যতিক্রমী সাড়া ফেলেছে মহানগরীতে। দিনভর বিভিন্ন কার্যসূচির মধ্যে যেমন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়ে গুণীজন সংবর্ধনা, বিশিষ্ট অতিথি বরণ, শারদীয় দুর্গোৎসব এর আকর্ষণীয় থিম স্বচ্ছতা বজায় রেখে সার্থক হওয়া পূজা কমিটির হাতে শারদ শিরোপা তুলে দেওয়া, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংবাদ কর্মীদের উৎসাহ বর্ধিত করতে মঞ্চে আমন্ত্রণ করে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে। উক্ত নিউজ পোর্টাল মাত্র এক বছরের মাথায় একলাখ দর্শকের মন ছুঁয়ে প্রথম বর্ষে পা দিয়ে দিনভর অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ দিনটি উদযাপন করতে দেখা গেছে। অতিথি হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত বলিষ্ঠ সাংবাদিক, সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী সহ বুদ্ধিজীবী নাগরিকের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিশপুর পিডব্লুডি কনভেনশন সেন্টারে জমে ওঠে। এদিন উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুমিত সেনগুপ্ত এবং মুখ্য সম্পাদিকা স্বপ্না দত্ত উপস্থিত সকল অতিথিদের সংবর্ধনা জানানোর পাশাপাশি এদের সক্রিয় সহযোগিতা তৎসহ সহযোগী কর্মী বৃন্দ কে কৃতজ্ঞতা ও জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলেই GNN News র দীর্ঘায়ু ও উন্নয়নমুখী সফলতা কামনা করেন।