শিলচর পৌর নিগম নির্বাচনের ফলাফল আগামীকাল ৬ অক্টোবর, পরিস্থিতির প্রতি কঠোর নজর প্রশাসনের
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর: বহু প্রত্যাশিত শিলচর পৌর নিগম নির্বাচনের ফলাফল আগামীকাল অর্থাৎ ৬ অক্টোবর। রাত পোহালেই শুরু হবে গণনা। শিলচর আইএসবিটি তে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় সহ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে দেখা গেছে। সবমিলিয়ে ব্যালট পেপার এর মাধ্যমে ১৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে আগামীকাল। দলীয়-নির্দলীয় সকলেই আশার আলো নিয়ে স্বপ্ন এঁকে রয়েছেন। তবে পরবর্তীতে জয়ের মালা কে পড়বে বা শিলচর পৌর নিগম বোর্ড কোন দল গঠন করতে সক্ষম হবে? বা কে – ই হবে মেয়র সময়ের অপেক্ষায় রয়েছে সবাই।