ফুটপাত ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ সুরক্ষিত করতে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা র দৃষ্টি আকর্ষণ,বাঙালি নব নির্মাণ সেনার
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ১৮ নভেম্বর: বরাক উপত্যকা সহ সমগ্র আসামের ফুটপাত ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ সুরক্ষিত রেখে তাদের উচ্ছেদ করার আহ্বান জানান। উচ্ছেদের কয়েকদিন আগে তাদের জীবন চালনায় নিরাপদ রাখতে বিকল্প ব্যবসায়ীক স্থান বা জায়গা প্রদান করে উচ্ছেদ করার আহ্বান জানান। এসংক্রান্ত বিষয়ে তাদের পক্ষে লিখিত স্মারকলিপি পেশ করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব সকাশে। গতকাল দুপুরে বাঙালি নব নির্মাণ সেনার পক্ষ থেকে একটি দল কাছাড় জেলা শাসকের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে মৌলিক অধিকার বজায় রাখতে লিখিত পত্র যোগে আবেদন জানান। তাদের এই উদ্যোগ সকলেই প্রশংসা করেন।