পৌর নিগম নির্বাচন শেষ হলেও দলীয় – নির্দলীয় কোন্দল শেষ নয়, নতুন করে মামলা গড়ালো পুলিশে
বিজেপি প্রার্থী সুমনা দাস বনাম নির্দলীয় প্রার্থী মনীষা দে- র আইনি লড়াই, বিরূপ প্রতিক্রিয়া
যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর, ০৫ অক্টোবর : – শিলচর পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে ২১ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী মনীষা দে তাঁকে হেনস্তা,গালিগালাজ এবং মারধর করার অভিযোগে বিজেপি প্রার্থী সুমনা দাস সহ আরো নয়জনের বিরুদ্ধে শনিবার শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেছেন।
সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরতে মামলায় অভিযুক্ত অমিয়াংশু রায় চৌধুরী,রামমোহন ভট্টাচার্য,রাজদীপ ভট্টাচার্য,অপি চৌধুরী,সঙ্গীতা নন্দী ভট্টাচার্য,রুবী দে,লাভলী দাস,উমা পাল,শম্ভু নাথ এই নয়জন আজ সন্ধ্যায় একযোগে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন,মনীষা দে-র অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। উনি নিজে একজন মহিলা অন্যান্য মহিলাদের উপর যে মিথ্যা অভিযোগ এনেছেন তা নিয়ে উনারা ক্ষোভ প্রকাশ করেন।উনারা প্রশ্ন করেন এতজন সরকারী আধিকারিক,সাংবাদিক সর্বোপরি বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে এটা কি করে সম্ভব।যদি তাই হতো তাহলে যারা উপস্থিত ছিলেন তাদের নজরে কি আসতো না।হতাশা থেকেই তিনি এই কাজ করেছেন বলে তারা অভিযোগ করেন।
উল্লেখ্য, পৌর নিগম নির্বাচন শেষ হলেও দলীয় নির্দলীয় কোন্দল আজ ও রয়েছে শিলচরের ২১ নং ওয়ার্ডে। এবার শেষ পর্যন্ত নির্দলীয় প্রার্থী মনিষা দে প্রায় ৯ জনের বিরুদ্ধে শিলচর সদর থানায় যে মামলা দায়ের করা হয়েছে তা নিয়ে শহরজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। বিক্ষুব্ধ দলত্যাগী প্রাক্তন বিজেপি কর্মীর এমন আচরণে ক্ষুব্ধ হয়ে অনেকেই ন্যাক্কারজনক ঘটনা বলে তীব্র নিন্দা করতে ও দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তার স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন কারা দলের স্বার্থে আর কারা ব্যক্তি স্বার্থে সমাজের সামনে কাজ করেছেন।