যুব বিচিত্রা প্রতিনিধি, গুয়াহাটি, ৩০ অক্টোবর :- বরাক উপত্যকার বিশিষ্ট আতিথেয়তা শিল্প ব্যক্তিত্ব বাবুল রায় তাঁর নেতৃত্বগুণ ও ব্যবসা ব্যবস্থাপনায় অবদানের জন্য মর্যাদাপূর্ণ অটল ভারত গৌরব সম্মান ২০২৫ এ
ভূষিত করা হয়েছে। আয়োজকরা বুধবার রাজ্যের রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রায়ের হাতে পুরস্কারটি তুলে দেন। গ্রীন উড রিসর্টের চেয়ারম্যান রায় শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ধোয়ারবন্দ

এলাকায় একটি সফল হোমস্টে পরিচালনা করেন। বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে রায় তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজসেবাকে সক্রিয়ভাবে উৎসাহিত করেন। যার

ফলস্বরূপ এই পুরষ্কার তুলে দিয়ে তাঁকে সম্মানিত এবং উৎসাহিত করা হয়।
