জাতীয় প্রেস দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাব সহ বরাক ভ্যালি মিডিয়া ফোরামের
মুন্না আচার্য্য, শিলচর ১৮ নভেম্বর:
স্বাধীনতা ততক্ষণ বাস্তব ,যতক্ষণ প্রশ্ন করা যায় ; বললেন অতীন দাশ—-
চটকদার সাংবাদিকতা প্রায়শই ক্ষণস্থায়ী জন-আবেগ, ভয় বা ক্ষোভকে উস্কে দেয় ; আর দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক দিশা দেখায় ; বললেন অধ্যাপক পার্থ সরকার——
সাংবাদিকরা সত্য, নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের অবিচল মশালবাহক ; মন্তব্য অভিজিৎ পালের——
বর্তমান সরকার সাংবাদিকদের বিষয়ে বিভিন্ন ভাবে যত্নশীল , বার্তা রূপম নন্দী পুরকায়স্থের—–
যাঁরা সংবাদ জগতে কর্তব্যরত ,তাঁদের সত্যদ্রষ্টা হতে হবে। আর এ জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয় । ‘ন্যাশনাল প্রেস ডে’ উদযাপন উপলক্ষে সোমবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে । এ দিন ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’ নির্ধারিত আলোচনার বিষয় ছিল ,’ জনমোহিনী সাংবাদিকতার ঢক্কা -নিনাদে কি হারিয়ে যাচ্ছে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা ? ‘ বক্তব্য উপস্থাপন করেন কবি -সাংবাদিক-চিন্তাবিদ : অতীন দাশ।
আসাম বিশ্ববিদ্যালয়ে গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক পার্থ সরকার , প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে , কংগ্রেস নেতা অভিজিৎ পাল , বিজেপি নেতা রূপম নন্দীপুরকায়স্থ ,কবি- সাংবাদিক স্মৃতি পাল নাথ , চয়ন ভট্টাচার্য , দেবাশিস পুরকায়স্থ , অনির্বাণজ্যোতি গুপ্ত, বিশ্বকল্যাণ পুরকায়স্থ , দেবদুলাল মালাকার , সোনালী নাথ, পাপলু দাস, রাহুল দেব, সঞ্জীব সিং , রঘুনন্দন শর্মা মজুমদার, শমীন্দ্র পাল, সমীরণ চৌধুরী প্রমুখ সাংবাদিকবৃন্দ। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী কিরণ রাশ, বাহার আহমেদ চৌধুরী। সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য্য।
এদিন জাতীয় প্রেস ডে উদযাপনে রাজ্যের প্রতিটি জেলাজুড়ে ছিল ব্যতিক্রমী আয়োজন জেলা প্রশাসন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথার্থ পায় প্রেস ডে।