Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • শিলচর পৌর নিগম গঠন শীঘ্রই, প্রথমবারের মতো নির্বাচনের ভোট গণনা সম্পন্ন
  • রাহু পিছু ছাড়ছে না জ্ঞানশের, আদালতে অস্বস্তি ফের, ফর্ম ৬ বদলের অনুমতি কখনই সুপ্রিম কোর্ট দেয়নি – জানিয়ে দিলেন মুখ্য বিচারপতি সূর্যকান্ত
  • জ্ঞানেশ কাণ্ডে তুলকালাম দেশ, পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি: ইন্ডিয়া জোটের প্রতিবাদ – রণক্ষেত্র রাজপথ, চলন্ত পুলিস বাস থেকে ঝাঁপ ‘বিদ্রোহী’ রাহুল – প্রিয়ঙ্কার
  • পুজোয় পর্যটকদের নতুন ঠিকানা ইয়েলবং! বাংলার বিখ্যাত এক রিভার ক্যানিয়নে রোমাঞ্চকর ট্রেকিংয়ের আশ্চর্য সুযোগ
  • বড়খলা সরকারি মহাবিদ্যালয়ে চক্ষু শিবির সম্পন্ন, সহযোগিতায় সুশ্রুত স্বাস্থ্য ক্লাব

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

জাতীয় খবর

পুজোয় পর্যটকদের নতুন ঠিকানা ইয়েলবং! বাংলার বিখ্যাত এক রিভার ক্যানিয়নে রোমাঞ্চকর ট্রেকিংয়ের আশ্চর্য সুযোগ

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 6, 2026 2 Min Read
0

সংবাদ সংস্থা, ০৬ অক্টোবর :- পুজোর সময়ে হারিয়ে যেতে চান প্রকৃতির অনন্য সৌন্দর্যের মধ্যে? হাতের কাছেই রয়েছে ইয়েলবং। পাহাড়ি গ্রাম ইয়েলবং। কালিম্পংয়ের প্রত্যন্ত গ্রাম। প্লাস্টিকমুক্ত এই গ্রাম দিন-দিন জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের মধ্যে। বিভিন্ন প্রান্ত থেকে ইয়েলবংয়ে ভিড় করছেন পর্যটকেরা।

পুজোর সময়ে হারিয়ে যেতে চান প্রকৃতির অনন্য সৌন্দর্যের মধ্যে? হাতের কাছেই রয়েছে ইয়েলবং। পাহাড়ি গ্রাম ইয়েলবং। কালিম্পং জেলার প্রত্যন্ত গ্রাম এই ইয়েলবং। প্লাস্টিকমুক্ত এই গ্রাম দিন-দিন জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করছেন ইয়েলবংয়ে। পাহাড়ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ, সবুজ অরণ্য এবং পাহাড়ি নদীর সৌন্দর্যে ঘেরা এই গ্রাম ইতিমধ্যেই পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।

ইয়েলবং

বিশেষ করে ইয়েলবংয়ের বিখ্যাত রিভার ক্যানিয়ন এই এলাকার অন্যতম প্রধান আকর্ষণ। উত্তরবঙ্গের অন্যতম পরিচিত এই রিভার ক্যানিয়ন দেখতে দূর-দূরান্ত থেকে বহু পর্যটক আসছেন। অনেকেই এখানে এসে ক্যাম্পিং করে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। তাই পুজোর আগে কিংবা পুজোর ছুটিতে পর্যটকদের কাছে ইয়েলবং হয়ে উঠতে পারে অন্যতম সেরা ডেস্টিনেশন।

সুন্দর, শান্ত, পরিবেশবান্ধব

দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই এখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। পর্যটকদের থাকার জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। পাশাপাশি রয়েছে টেন্টে থাকার ব্যবস্থাও। বাগরাকোট এলাকার জনপ্রিয় লুপ পুল থেকে ইয়েলবংয়ের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের পাশাপাশি পরিবেশবান্ধব এই গ্রাম পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

ইয়েলবং রিভার ক্যানিয়ন

তবে ইয়েলবংয়ের সবচেয়ে বড় আকর্ষণ রিভার ক্যানিয়ন। উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত এই ক্যানিয়নে ট্রেকিংয়ের জন্যও বহু পর্যটক আসছেন। পাহাড়, জঙ্গল আর নদীর অপূর্ব মেলবন্ধন পর্যটকদের বাড়তি আকর্ষণ তৈরি করছে।

ঘুরতে আসা পর্যটকদের কথায়, ইয়েলবংয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। এখানকার খাবারও অর্গানিক। পাশাপাশি ইয়েলবং থেকে খুব কাছেই রয়েছে লাভা, লোলেগাঁও-সহ একাধিক পর্যটনকেন্দ্র। ফলে, একসঙ্গে একাধিক জায়গা ঘুরে দেখার সুযোগও রয়েছে পর্যটকদের।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

বড়খলা সরকারি মহাবিদ্যালয়ে চক্ষু শিবির সম্পন্ন, সহযোগিতায় সুশ্রুত স্বাস্থ্য ক্লাব

Next

জ্ঞানেশ কাণ্ডে তুলকালাম দেশ, পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি: ইন্ডিয়া জোটের প্রতিবাদ – রণক্ষেত্র রাজপথ, চলন্ত পুলিস বাস থেকে ঝাঁপ ‘বিদ্রোহী’ রাহুল – প্রিয়ঙ্কার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us