Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • লোকসংস্কৃতি বিষয়ক বক্তৃতা অনুষ্ঠান ও ‘নৈঋত’ প্রাচীর পত্রিকা উন্মোচন বড়খলা মহাবিদ্যালয়ে
  • আমেরিকায় তছনছ হিন্দু মন্দির, ফিরলো ২০২৪ সালের স্মৃতি, নবরাত্রি উদযাপনের প্রস্তুতি অধরা
  • উৎসবের মুখেই জ্বালানির আগুন! একলাফে ৫ টাকা বাড়লো পেট্রল, সঙ্গে ছ্যাঁকা ডিজেলের দামেও
  • পশ্চিম বঙ্গে চারটি নতুন বিমানবন্দর নির্মাণের চুক্তি স্বাক্ষর: জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
  • শিলচর পৌর নিগম নির্বাচনের ফলাফল আগামীকাল ৬ অক্টোবর, পরিস্থিতির প্রতি কঠোর নজর প্রশাসনের

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

লোকসংস্কৃতি বিষয়ক বক্তৃতা অনুষ্ঠান ও ‘নৈঋত’ প্রাচীর পত্রিকা উন্মোচন বড়খলা মহাবিদ্যালয়ে

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 5, 2026 2 Min Read
0

যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ০৫ অক্টোবর :- লোকসংস্কৃতির বর্তমান গতিপ্রকৃতি, তার ঐতিহ্য, তাৎপর্য ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে এক মনোজ্ঞ বক্তৃতা অনুষ্ঠান এবং ‘নৈর্ঋত’ প্রাচীর পত্রিকা উন্মোচন অনুষ্ঠিত হলো সরকারি আদর্শ মহাবিদ্যালয়, বড়খলায়। মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রমাকান্ত দাস, মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক গণ, অশিক্ষক কর্মচারীরা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীত ‘আমার মাথা নত করে দাও’ পরিবেশনের মাধ্যমে । এরপর এ দিনের মুখ্য অতিথিকে যথাযথ মর্যাদায় বরণ করা হয়। অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. মধুমিতা ঘোষ। দেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় চেতনার বিকাশে ‘বন্দেমাতরম’-এর ভূমিকা এবং এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য আলোচনায় উঠে আসে। আলোচনার পর পরিবেশিত হয় ‘বন্দেমাতরম’ গান, যা অনুষ্ঠানের পরিবেশকে দেশাত্মবোধ ও আবেগে মুখরিত করে তোলে। এরপর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তাঁর ভাষণে অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি লোকসংস্কৃতির সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে এর প্রতি আগ্রহ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি প্রফেসর রমাকান্ত দাস ‘বর্তমান সময়ে লোকসংস্কৃতি চর্চার গতিপ্রকৃতি’ বিষয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। তিনি বিশ্বায়ন, প্রযুক্তির প্রসার এবং পরিবর্তিত সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে লোকসংস্কৃতির রূপান্তর ও চর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। একই সঙ্গে লোক ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি তার পরিবর্তনশীল ধারাকে যথাযথভাবে উপলব্ধি করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। বিভিন্ন বিভাগের অধ্যাপক গণের সক্রিয় অংশগ্রহণ ও প্রশ্নোত্তরের মাধ্যমে বক্তৃতা অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা লাভ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মহাবিদ্যালয়ের প্রাচীর পত্রিকা ‘নৈর্ঋত’-এর আনুষ্ঠানিক উন্মোচন। শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সৃজনশীলতা ও মননশীলতার প্রকাশ ঘটেছে এই প্রাচীর পত্রিকায়। উন্মোচনের পর পত্রিকাটির বিষয়বস্তু ও উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মৌসোনা নাথ। এ বছরের পত্রিকার বিষয়বস্তু ছিল ‘বন্দেমাতরম’ এর সার্ধশতবর্ষ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের সার্ধশতবর্ষ। সমগ্র অনুষ্ঠানটি ছিল জ্ঞানচর্চা, লোকসংস্কৃতি ও সৃজনশীলতার এক সুন্দর সমন্বয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও সাংস্কৃতিক সচেতনতা সৃষ্টি করে। অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য বাংলা বিভাগের পক্ষ থেকে ডঃ মৌসোনা নাথ ও ডঃ মধুমিতা ঘোষ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

আমেরিকায় তছনছ হিন্দু মন্দির, ফিরলো ২০২৪ সালের স্মৃতি, নবরাত্রি উদযাপনের প্রস্তুতি অধরা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us