Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • এক যুগ পর, এশিয়ান গেমসে সোনা লভলিনার
  • চুল কাটার পর ঘাড় মটকানো ? আপনার পছন্দের এই ক্ষণিকের আরাম-ই ডেকে আনতে পারে মৃত্যু,জেনে নিন সবিশেষ:
  • বদলে গেল আবহমান সূচি! ২০২৬ সালে দুর্গাপুজো এবার ৬ দিনের; জানুন নির্ঘণ্ট ও সন্ধিপুজোর সঠিক সময়:
  • সারা রাজ্যে ২রা অক্টোবর গান্ধীজয়ন্তীতে মাছ, মাংস বিক্রি নিষিদ্ধ: রেঁস্তোরাতেও মিলবে না আমিষ, বড়ো নির্দেশ সরকারের
  • SIR নিয়ে বড়োসড়ো পদক্ষেপ: নজরে জেন জি, বাংলার ভোটারদের নাম তুলতে কড়া দৃষ্টি কমিশনের

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

স্বাস্থ্য

চুল কাটার পর ঘাড় মটকানো ? আপনার পছন্দের এই ক্ষণিকের আরাম-ই ডেকে আনতে পারে মৃত্যু,জেনে নিন সবিশেষ:

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 2, 2026 2 Min Read
0

সংবাদ সংস্থা, ০২ অক্টোবর :- ঘাড়ের ভেতর দিয়ে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনী এবং মেরুদণ্ডের অসংখ্য স্নায়ু পরিবাহিত হয়। বিশেষজ্ঞদের মতে, সেলুনের নাপিতরা যখন হঠাৎ দ্রুতগতিতে ও সজোরে ঘাড় মোচড়ান, তখন ঘাড়ের ধমনী ছিঁড়ে ব্লাড ক্লট তৈরি হতে পারে। আর সেটাই প্রাণঘাতী হতে পারে।

সেলুনে চুল বা দাড়ি কাটার পর একটু আরাম পেতে নাপিতের হাতে ঘাড় মটকানো বা ঘাড় ফুটকানোর অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই আপাত-আরামদায়ক অভ্যাসই ডেকে আনতে পারে চরম বিপদ। নিউরোসার্জনদের সতর্কবার্তা অনুযায়ী, কোনও ডাক্তারি প্রশিক্ষণ ছাড়া সেলুনে ঘাড়ের ওপর এভাবে বলপ্রয়োগ করলে স্নায়ু বা নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে স্থায়ী পক্ষাঘাত কিংবা প্রাণঘাতী স্ট্রোক পর্যন্ত হতে পারে।

আমাদের ঘাড় অত্যন্ত সংবেদনশীল ও জটিল একটি অঙ্গ। ঘাড়ের ভেতর দিয়ে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনী এবং মেরুদণ্ডের অসংখ্য স্নায়ু পরিবাহিত হয়। বিশেষজ্ঞদের মতে, সেলুনের নাপিতদের ঘাড়ের সূক্ষ্ম গঠন বা অ্যানাটমি সম্পর্কে কোনও জ্ঞান থাকে না। তাঁরা যখন হঠাৎ দ্রুতগতিতে ও সজোরে ঘাড় মোচড়ান, তখন ঘাড়ের ধমনী ছিঁড়ে ব্লাড ক্লট তৈরি হতে পারে। এই ক্লট মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে স্ট্রোক ঘটায়।

যেসব মারাত্মক ঝুঁকি রয়েছে :-

১. স্ট্রোকের ঝুঁকি :- ধমনী ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিক বা কয়েক দিনের মধ্যে ব্রেন স্ট্রোক হতে পারে। যা মৃত্যু ডেকে আনতে পারে!

২. পক্ষাঘাত ও শ্বাসকষ্ট :- সজোরে মোচড় দিলে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণকারী ‘ফ্রেনিক নার্ভ’ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে স্থায়ী পক্ষাঘাত বা আজীবন ভেন্টিলেটর-নির্ভর হয়ে পড়ার ঝুঁকি থাকে।

৩. লিগামেন্টের স্থায়ী ক্ষতি :- সজোরে ঘাড় ফুটকালে লিগামেন্ট স্থায়ীভাবে প্রসারিত হয়ে দীর্ঘস্থায়ী ঘাড় ব্যথা ও কম বয়সে আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে।

তাই পরের বার সেলুনে চুল কাটাতে গিয়ে নাপিতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন – ‘শুধু চুল কাটুন, ঘাড়ের নার্ভ নয়!’ কারণ সামান্য অসাবধানতা কেড়ে নিতে পারে আপনার স্বাভাবিক জীবন।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

বদলে গেল আবহমান সূচি! ২০২৬ সালে দুর্গাপুজো এবার ৬ দিনের; জানুন নির্ঘণ্ট ও সন্ধিপুজোর সঠিক সময়:

Next

এক যুগ পর, এশিয়ান গেমসে সোনা লভলিনার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us