লংকায় সেবা সেতু সংকল্প শিবির সম্পন্ন,বিভিন্ন কার্যসূচি বাস্তবায়নের উল্লেখযোগ্য পদক্ষেপ
বিপ্লজিৎ দেব, লংকা ০৬ অক্টোবর: আসাম সরকারের উদ্যোগে তথা লঙ্কা পৌরসভার সহযোগিতায় লংকা শহরেও উৎসাহ উদ্দীপনায় সেবা সেতু সংকল্প কার্যসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা রাজ্য ব্যাপী সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে সেবা সেতু সংকল্প দিবসের সহিত সংগতি রেখে লংকা লঙ্কেশ্বরী বাড়ি নাট মন্দির প্রাঙ্গণ সেবা সেতু সংকল্প শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিবিরে এবার সেতু সংকল্প কার্যসূচিতে রয়েছে অরুণোদয় প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা চিকিৎসা ও স্বাস্থ্য যোজনা ইত্যাদি সহ বিভিন্ন কার্যক্রমের উপরে দৃষ্টি গোচর হয়।