বিশ্ব গণ্ডার দিবসে প্রধানমন্ত্রীর বার্তা বিশ্ব গণ্ডার দিবসে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণে জোর প্রধানমন্ত্রীর
২২ সেপ্টেম্বর :- বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রজাতির সুরক্ষায় কাজ করে চলা সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। মোদী বলেন, বিশ্বের একশৃঙ্গ গণ্ডারের প্রায় ৮০ শতাংশই অসমে রয়েছে। গণ্ডার শিকার বন্ধ করতে কাজিরাঙা জাতীয় উদ্যানের উদ্যোগও ব্যাপক প্রশংসা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। একশৃঙ্গ গণ্ডার এবং তার প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি ‘প্রজেক্ট রাইনো’-র সূচনার কথাও জানান।