Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • সুরক্ষিত শৈশব অভিযানে কাছাড়ের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা ও আইনি সচেতনতা কর্মসূচি
  • দীপাবলি ও কালীপুজোকে সামনে রেখে বাজি বিক্রি ও পোড়ানোর ক্ষেত্রে কঠোর নির্দেশিকা – ধলাই সম জেলা প্রশাসনের!
  • শিলচরে বিকশিত ভারত যুব সংসদের ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে মতবিনিময় কাছাড়ের ১৩৫ জন যুবক-যুবতীর
  • শিলচরে ৩ নভেম্বর বিকশিত ভারত যুব সংসদে ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বিতর্কে অংশ নেবে তরুণ প্রজন্ম
  • লঘু উদ্যোগ ভারতীর বৃহৎ সফলতা, শ্যামাসিদ্ধা ৩.০ দুদিনব্যাপী আয়োজন মহানগরীতে

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

জাতীয় খবর

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে সম্মান অনন্ত নাগকে

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
September 22, 2026 2 Min Read
0

যুব বিচিত্রা প্রতিনিধি, গুজরাট, ২২ সেপ্টেম্বর :- মঙ্গলবার গুজরাটের একতা নগরে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ বছর ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন প্রবীণ অভিনেতা অনন্ত নাগ। পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সিনেমা ভারতের বিভিন্ন ভাষা, ঐতিহ্য, মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং জীবনসংগ্রামের প্রতিফলন। একটি ছবির সাফল্যের পিছনে অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে দলের প্রতিটি সদস্যের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যও তিনি চলচ্চিত্রকর্মীদের আহ্বান জানান। সৃজনশীল শিল্পের সঙ্গে যুক্ত কর্মী ও সহকারীদের মর্যাদা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেন মুর্মু। পাশাপাশি বিভিন্ন পুরস্কারের বিচারকমণ্ডলীতে মহিলাদের আরও বেশি অংশগ্রহণের উপর জোর দেন তিনি। দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করে অনন্ত নাগ দর্শকদের ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। থিয়েটার দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়েছিল। পরে চলচ্চিত্রে এসে শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। ব্রহ্মযুগম ছবির জন্য মাম্মুট্টি এবং চন্দু চ্যাম্পিয়ন – এর জন্য কার্তিক আরিয়ান যৌথ ভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর্টিকল ৩৭০ – এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। ছবিটিই সেরা ফিচার ফিল্মের পুরস্কারও পেয়েছে। কল্কি ২৮৯৮ এডি পেয়েছে ‘সেরা জনপ্রিয় ছবি – মনোরঞ্জন ও সুস্থ বিনোদন’-এর পুরস্কার। চলচ্চিত্রে ক্ষতিকর পদার্থের প্রচার না করে স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেওয়ার জন্যও চলচ্চিত্রজগতের প্রতি আবেদন জানান রাষ্ট্রপতি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ পর্যটনস্থলে আয়োজন করা হবে। তিনি জানান, পরবর্তী WAVES সম্মেলন ২০২৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হবে। এ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ৩৪টি ভাষায় ৪০০টি পূর্ণদৈর্ঘ্য এবং ২৪টি ভাষায় ১৬১টি নন-ফিচার ছবি জমা পড়েছিল।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

বিশ্ব গণ্ডার দিবসে প্রধানমন্ত্রীর বার্তা বিশ্ব গণ্ডার দিবসে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণে জোর প্রধানমন্ত্রীর

Next

প্রধানমন্ত্রীর মেমেন্টো নিলামে অসমের সাংস্কৃতিক ঐতিহ্য

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us