সরকারি জমি জবর দখল প্রাক্তন বিধায়ক নিজামের, বর্তমান বিধায়ক মিলনের তৎপরতায় প্রশাসনের উচ্ছেদ সেই জমিতে
যুব বিচিত্রা প্রতিনিধি, পাঁচগ্রাম, ২২ সেপ্টেম্বর :- সরকারি জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে গরু বাজার। আদায় করা হচ্ছে নিত্য তুলা। তবে, জায়গাটি মুলত রেলওয়ে এবং পূর্ত বিভাগের খাস জমি।জমিটি রয়েছে পাঁচগ্রামের ধলেশ্বর জিরো পয়েন্টে । উক্ত সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। প্রশাসনের অভিযানে বুলডোজার ব্যবহার করে বাজারের প্রবেশ গেইট ও সীমানা ভেঙে ফেলা হয়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই অভিযোগ উত্থাপিত হলেও বিধায়ক থাকা অবস্থায় নিজাম উদ্দিন চৌধুরী তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যাবহার করে গরু বাজার বানিয়ে অবৈধ মুনাফা লুটেছে। এবার বর্তমান বিধায়ক মিলন দাসের তৎপরতায় স্থানীয় বাসিন্দা সহ পথযাত্রীদের অভিযোগে তৎপর হন তিনি। প্রশাসনের নজরে এনে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিধায়ক মিলন দাস।বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয় গতকাল। অভিযোগের পর গত শনিবার বিধায়ক ড. মিলন দাসের হস্তক্ষেপে সংশ্লিষ্ট জমি দখলমুক্ত করা হয়। এরপর সোমবার ফের ধলেশ্বর জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে ভেঙে ফেলা হয় অবৈধ গড়ে তোলা গরু বাজারের সীমা গেইট সহ অস্থায়ী শৌচাগার থেকে শুরু করে যাবতীয়। মোট কথা বর্তমান বিধায়ক মিলনের প্রচেষ্টায় রেলওয়ে এবং পূর্ত বিভাগের খাস জমি পুনরুদ্ধার হলো। উৎখাত হলো আলগাপুর অঞ্চলের নিজামুদ্দিন রাজ। স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী দল সংগঠনের পক্ষ থেকে বিধায়ক ডঃ মিলন দাসের ভূমিকায় তীব্র সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


