লংকা ‘এনাজরী ‘র উদ্যোগে কমলেশ্বর কলিতার কাব্যগ্রন্থ “বন তুলসীর গোন্ধ” উন্মোচন।
বিপ্লজিৎ দেব, লংকা, ২২সেপ্টেম্বর :- লংকা সিনিয়র সেকেন্ডারী স্কুলের প্রেক্ষাগৃহে লংকা ‘এনাজরী’র উদ্যোগে কমলেশ্বর কলিতার কাব্যগ্রন্থ “বন তুলসীর গোন্ধ ” উন্মোচন করা হয়। গ্রন্থ উন্মোচন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লংকা সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ নারায়ণ দেবনাথ। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্টানিক ভাবে গ্রন্থটি উন্মোচন করেন লংকা নেতাজী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক অভিজিৎ দাস। তাছাড়া আজকের এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে মুকুট দেব গোস্বামী, বিজি ভট্টাচার্য, কমলেশ্বর কলিতার পত্নী তুলিকা গোস্বামী ও আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একজন শিশু শিল্পী আধুনিক নৃত্য পরিবেশন ও আরেকজন কণ্ঠশিল্পী সংগীত পরিবেশন করেন। সর্বশেষে সভাপতি নারায়ণ দেবনাথের ধন্যবাদ সূচক বক্তৃতার মাধ্যমে সভা সমাপ্ত হয়।