শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারতের মেয়েরাই!
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারতের মেয়েরাই!টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। শুরুতে থেকে ঝড় তোলেন দুই ওপেনার শেফালি ও স্মৃতি। প্রথম ছ’ওভারেই আসে ৫৭ রান। ১১তম ওভারে একশো রানের গণ্ডি পার করে যায় ভারত। কিন্তু তারপর হঠাত্-ই ছন্দপতন। ৩৯ বলে ৬৮ রানে আউট হয়ে যান শেফালি। ওপেনিং জুটি ভাঙে ১২৯ রানে। ১৪ রান করে আউট হরমনপ্রীত। দীপ্তি শর্মা করেন মাত্র ৫ রান। শেষ পর্যন্ত ১৮৩ রানে শেষ হয় ভারতের ইনিংস।
এদিকে দুবাইয়ে মাঠে দেড়শো রানও কিন্তু অনেক। আগের ম্যাচগুলিতেও তা স্পষ্ট হয়ে গিয়েছে। ব্য়তিক্রম ঘটল না এবারও। চতুর্থ বলেই ইমিশা দুলানিকে ফিরিয়ে দেন ক্রান্তি গৌড়। আতাপাত্তু অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু উলটো দিকে উইকেট পড়তে থাকে প্রায় নিয়মিত ব্যবধানে। ১১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।