প্রধানমন্ত্রীর মেমেন্টো নিলামে অসমের সাংস্কৃতিক ঐতিহ্য
২৩ সেপ্টেম্বর :- প্রধানমন্ত্রীর মেমেন্টো ই-নিলামের অষ্টম পর্বে অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরছে ঐতিহ্যবাহী তাঁত, বাঁশ-বেতের কারুশিল্প, কাঁসার সামগ্রী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ঘটনার স্মারক। সংগ্রহে বীর চিলারায়, ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, স্বৰ্গদেউ চাওলুং চুকাফা এবং মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব-এর সঙ্গে সম্পর্কিত স্মারক রয়েছে। পাশাপাশি ১৮৯৪ সালের পথারুঘাটের যুদ্ধ, বৰদোৱা সত্ৰ এবং শ্বহীদ স্মারক ক্ষেত্র ও পার্ক-এর প্রতিনিধিত্বকারী নিদর্শনও রয়েছে। এই মেমেন্টোগুলি অসমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কারুশিল্প, ঐতিহাসিক স্মৃতি এবং সাংস্কৃতিক পরম্পরার পরিচয় বহন করছে। নয়াদিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট (এনজিএমএ)-এ আয়োজিত প্রদর্শনীতে দর্শকরা নিলামের সামগ্রীগুলি দেখার সুযোগ পাবেন। অষ্টম পর্বে মোট ১,৪৯৮টি মেমেন্টো নিলামে রাখা হয়েছে। সংস্কৃতি মন্ত্রক, এনজিএমএ-র মাধ্যমে ই-নিলামের আয়োজন করেছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে কর্মসূচিতে দেওয়া হবে, যার লক্ষ্য গঙ্গার সংরক্ষণ ও পুনরুজ্জীবন। ২০২৬ সালের মেমেন্টো ই-নিলামটি সরকারি পোর্টালের মাধ্যমে পরিচালিত হচ্ছে।


