ত্রিপুরায় ব্যতিক্রমী উদ্যোগ শারদ বোধন ঘিরে, আগমনীর সুরে বিশালগড়ে যোগে শক্তি, ধ্যানে শান্তির বার্তা
উৎসর্গ রায়, আগরতলা, ১০ অক্টোবর :- শারদীয়া দুর্গোৎসবের আগমনী সুর বেজে গেছে, মা আসছেন। আর এই আগমনীর প্রভাতকে আরও পবিত্র ও শক্তিময় করে তুলতে বিশালগড়ে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো। যা বলতে গেলে ত্রিপুরা রাজ্যের ব্যতিক্রমী পদক্ষেপ বললে ভূল হবে না। “যোগে শক্তি, ধ্যানে শান্তি” – এই বার্তাকে সামনে রেখে বিশালগড় যোগা হেল্থ কেয়ার সেন্টারের উদ্যোগে বিশালগড় দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ যোগ শিবিরের। আজকের এই শিবিরের শুভ উদ্বোধন করেন বিশালগড় মন্ডল সভাপতি তপন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতোষি দাস, বিশালগড় দক্ষিণেশ্বরী কালী মন্দিরের সভাপতি রাজেশ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান থেকে জানানো হয়, আগামী নভেম্বর মাস থেকে বিশালগড় যোগা হেল্থ কেয়ার সেন্টারে ছোট – বড় সকলের জন্য নিয়মিত যোগ ব্যায়ামের প্রশিক্ষণ শুরু হবে,আর আজকের এই উদ্যোগ সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।