Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • শিলচরে অনুষ্ঠিত জোনাল সাংস্কৃতিক কার্যক্রমে বিকশিত ভারতের স্বপ্নে সংস্কৃতির শিকড় আঁকড়ে থাকার বার্তা
  • বরাক ভিত্তিক আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন এবং সাধারণ সভার মাধ্যমে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন
  • ৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দূর্ঘটনা, দ্রুতগতির বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু।
  • জাটিঙ্গা: ‘পাখির আত্মহত্যা’ থেকে পাখি সংরক্ষণের এক অনন্য অভিযাত্রা
  • বরাকের বেহাল জাতীয় সড়ক, ধানের চারা রোপণ করে প্রতিবাদ জনতার, সাত দিনের সময়সীমা বেঁধে আন্দোলনের হুঁশিয়ারি

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

শিলচরে অনুষ্ঠিত জোনাল সাংস্কৃতিক কার্যক্রমে বিকশিত ভারতের স্বপ্নে সংস্কৃতির শিকড় আঁকড়ে থাকার বার্তা

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
November 25, 2026 3 Min Read
0

শিলচরে বরাকের তিন জেলার ২০০ এরও বেশি তরুণের সাংস্কৃতিক প্রতিভার মেলবন্ধন, ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মের উপর জোর কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের

জনসংযোগ শিলচর, ২৫ নভেম্বর: উন্নয়নের মাপকাঠি যে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, একটি দেশের প্রকৃত পরিচয় বহন করে তার সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শিলচরে তরুণ প্রজন্মের সামনে সেই বার্তাই তুলে ধরলেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম। তিনি বলেন “বিকশিত ভারতের আত্মা নিহিত রয়েছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে। এই ঐতিহ্যকে সংরক্ষণ করতে তরুণ প্রজন্মকে সক্ষম করে তোলা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।” বুধবার শিলচরের টাউন হাইস্কুলে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (VBYLD) ২০২৬-এর আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম বলেন, শুধু অর্থনৈতিক অগ্রগতির উপর নির্ভর করে একটি উন্নত রাষ্ট্রের নির্মাণ সম্ভব নয়। দেশের সাংস্কৃতিক পরিচিতি, পরম্পরা এবং মূল্যবোধের ভিতও সমান ভাবে মজবুত হওয়া প্রয়োজন। নিজেদের সমৃদ্ধ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও প্রগতিশীল চিন্তাভাবনার মধ্য দিয়ে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব তরুণ সমাজেরই। তরুণ প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনার প্রশংসা করে তিনি বলেন, নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রেখেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজে নিজেদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের মতো মঞ্চ তরুণদের নিজেদের ভাবনা প্রকাশ, সুপ্ত প্রতিভার বিকাশ এবং উন্নত ভারত গঠনের বৃহত্তর লক্ষ্যে অবদান রাখার সুযোগ করে দেয়। নিষ্ঠার সঙ্গে নিজেদের পছন্দের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পাশাপাশি বরাকের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

এদিন অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার কাছাড়,শ্রীভূমি ও হাইলাকান্দি,এই তিন জেলা থেকে দুশোরও বেশি তরুন তরুণী অংশ নেন। নিজেদের শিল্পকলা, সাংস্কৃতিক জ্ঞান ও সৃজনশীল ভাবনা প্রকাশের সুযোগ পেয়ে প্রতিযোগীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। এক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক ধারার এমন সমাবেশে উঠে আসে বরাকের বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয় ও নতুন প্রজন্মের প্রতিভা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন কাছাড়ের সহকারী আয়ুক্ত মাসি টোপনো, এ সি এস। VBYLD ২০২৬-এর অধীনে এই আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, তরুণদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া, ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরম্পরার সঙ্গে তাঁদের পরিচিত করা এবং দেশের ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের প্রধান অতিথি, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিচারকমণ্ডলীর সদস্য এবং বরাকের তিন জেলা থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানান তিনি।

এর আগে,প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথি ও বিচারকমণ্ডলীর সদস্যদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

লোকনৃত্য, লোকসংগীত, পথনাটিকা বা নুক্কড় নাটক, চিত্রাঙ্কন এবং কবিতা রচনা এই পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগেই প্রতিযোগীরা নিজেদের শিল্পীসত্তা ও সৃজনশীলতার পরিচয় দেন। নাচ, গান, নাটক, ছবি আঁকা ও কবিতার মধ্য দিয়ে ফুটে ওঠে তাঁদের সাংস্কৃতিক চেতনা ও নিজস্ব ভাবনার প্রকাশ। প্রতিযোগিতার প্রতিটি পর্ব পরিচালিত হয় অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে। গুয়াহাটির সাংস্কৃতিক পরিক্রমা সঞ্চালকালয় নির্ধারিত নির্দেশিকা অনুসারে প্রতিযোগীদের বয়স সংক্রান্ত যোগ্যতার বিষয়টিও কঠোর ভাবে যাচাই করা হয়।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক স্নেহাংশু শেখর রায়, শান্তনু সেনগুপ্ত ও শ্যামেন্দ্র কুমার দেব, টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক জাহিদ হুসেন মজুমদার এবং বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পরিকল্পনা আধিকারিক সুব্রত নাথ।

বিচারকমণ্ডলীতে ছিলেন পণ্ডিত অমরেন্দ্র চক্রবর্তী, মধুমিতা ভট্টাচার্য, বিশ্বতোষ নাথ, সুপ্রতীক দত্ত রায়, সুব্রত ভট্টাচার্য এবং নীলাঞ্জন পাল।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

বরাক ভিত্তিক আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন এবং সাধারণ সভার মাধ্যমে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us