Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • ৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দূর্ঘটনা, দ্রুতগতির বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু।
  • জাটিঙ্গা: ‘পাখির আত্মহত্যা’ থেকে পাখি সংরক্ষণের এক অনন্য অভিযাত্রা
  • বরাকের বেহাল জাতীয় সড়ক, ধানের চারা রোপণ করে প্রতিবাদ জনতার, সাত দিনের সময়সীমা বেঁধে আন্দোলনের হুঁশিয়ারি
  • অভিযান
  • জাঁকজমকপূর্ণ আয়োজনে গুয়াহাটি গোশালা মেলা ২০২৬ সুসম্পন্ন:

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দূর্ঘটনা, দ্রুতগতির বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু।

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
November 24, 2026 1 Min Read
0

ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি: ৬ নম্বর জাতীয় সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা! দ্রুতগতির বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে হাইলাকান্দির বোয়ালিপার এলাকায়। নিহত ব্যক্তির নাম হুসেন আহমদ লস্কর, যিনি কছবর নামে পরিচিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। রবিবার রাত প্রায় ১০টা নাগাদ হাইলাকান্দির বোয়ালিপার তৃতীয় খণ্ড এলাকায় সংঘটিত হয় এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, হুসেন আহমদ লস্কর বোয়ালিপার বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা (AS-24-D-4081) নম্বরের একটি দ্রুতগতির বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে দুর্ভাগ্যবশত, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলগাপুর পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাইক ও সাইকেল নিজেদের হেফাজতে নেয়। একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় গোটা বোয়ালিপার এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে বেপরোয়া গতির কারণে একের পর এক দুর্ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পথচারী ও যানবাহন চালকদের মধ্যে বাড়ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

জাটিঙ্গা: ‘পাখির আত্মহত্যা’ থেকে পাখি সংরক্ষণের এক অনন্য অভিযাত্রা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us