Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • এক যুগ পর, এশিয়ান গেমসে সোনা লভলিনার
  • চুল কাটার পর ঘাড় মটকানো ? আপনার পছন্দের এই ক্ষণিকের আরাম-ই ডেকে আনতে পারে মৃত্যু,জেনে নিন সবিশেষ:
  • বদলে গেল আবহমান সূচি! ২০২৬ সালে দুর্গাপুজো এবার ৬ দিনের; জানুন নির্ঘণ্ট ও সন্ধিপুজোর সঠিক সময়:
  • সারা রাজ্যে ২রা অক্টোবর গান্ধীজয়ন্তীতে মাছ, মাংস বিক্রি নিষিদ্ধ: রেঁস্তোরাতেও মিলবে না আমিষ, বড়ো নির্দেশ সরকারের
  • SIR নিয়ে বড়োসড়ো পদক্ষেপ: নজরে জেন জি, বাংলার ভোটারদের নাম তুলতে কড়া দৃষ্টি কমিশনের

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

জাতীয় খবর

SIR নিয়ে বড়োসড়ো পদক্ষেপ: নজরে জেন জি, বাংলার ভোটারদের নাম তুলতে কড়া দৃষ্টি কমিশনের

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 2, 2026 2 Min Read
0

সংবাদ সংস্থা, ০২ অক্টোবর :- ভোটার তালিকায় নতুন নাম তোলার প্রক্রিয়াটি আরও সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ নিয়ম স্পষ্ট করেছে কমিশন। নির্দেশিকা অনুযায়ী, নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে ‘ফর্ম ৬’ (Form 6) পূরণ করার সময় ডিক্লারেশন ফর্ম ‘অ্যানেক্সার-৪’ (Annexure-IV) জমা দেওয়ার আর কোনও প্রয়োজন নেই।

গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে এবং কোনও যোগ্য নাগরিক যাতে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO West Bengal) দফতর। রাজ্যের প্রতিটি জেলায় ভোটার তালিকায় নাম তোলার জন্য বিশেষ অভিযান বা ‘স্পেশাল ড্রাইভ’ নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নতুন ও তরুণ ভোটার এবং কোনও কারণে বাদ পড়া যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই এই উদ্যোগ।

১ অক্টোবর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, SIR তালিকা সংশোধন ও পরিমার্জনের (Continuous Updation) মধ্যে জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিকদের (ERO) তত্ত্বাবধানে শিবিরের আয়োজন করা হচ্ছে ।

নতুন ও তরুণ প্রজন্মের ওপর বিশেষ নজর :-

আঠারো বছর পূর্ণ হওয়া বা সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া তরুণ-তরুণীরা যাতে কোনও ধরনের জটিলতা ছাড়াই প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম তুলতে পারেন, সে ব্যাপারে প্রশাসনকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। তরুণ প্রজন্মকে সচেতন ও উৎসাহিত করতে সক্রিয় করা হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক স্তরে থাকা ‘ইলেক্টোরাল লিটারেসি ক্লাব’গুলিকে (ELC)। এই ক্লাবগুলির মাধ্যমে তরুণদের কাছে ভোটাধিকারের তাৎপর্য এবং আবেদন জানানোর সহজ পদ্ধতি বুঝিয়ে দেওয়া হবে।

আবেদনের নিয়ম আরও সহজ করা হয়েছে :-

ভোটার তালিকায় নতুন নাম তোলার প্রক্রিয়াটি আরও সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ নিয়ম স্পষ্ট করেছে কমিশন। নির্দেশিকা অনুযায়ী, নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে ‘ফর্ম ৬’ (Form 6) পূরণ করার সময় ডিক্লারেশন ফর্ম ‘অ্যানেক্সার-৪’ (Annexure-IV) জমা দেওয়ার আর কোনও প্রয়োজন নেই।

ভারতের নির্বাচন কমিশনের (ECI) সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, ‘রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস ১৯৬০’-এর অধীনে নির্ধারিত প্রয়োজনীয় ফর্মগুলিই সরাসরি কার্যকর থাকবে। এর ফলে আবেদনকারীদের অতিরিক্ত নথি সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি অনেকাংশেই কমে যাবে।

সহায়তার জন্য খোলা হচ্ছে হেল্প ডেস্ক :-

রাজ্যের সমস্ত যোগ্য নাগরিক যাতে এই সুযোগের আওতায় আসেন, তা সুনিশ্চিত করতে ইতোমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি ভিডিয়ো কনফারেন্স বৈঠক করেছে কমিশন।

সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, জেলা ও ব্লকস্তরে বিশেষ ড্রাইভের পাশাপাশি পর্যাপ্ত হেল্প ডেস্ক বসাতে হবে। এই হেল্প ডেস্কগুলো থেকে সাধারণ মানুষ ফর্ম পূরণ, সংশোধন এবং ভোটার তালিকা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাসার তাৎক্ষণিক সমাধান পাবেন।

কমিশনের মূল লক্ষ্য :-

একজন যোগ্য নাগরিকও যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। প্রশাসনের এই সক্রিয় পদক্ষেপের ফলে রাজ্যের বহু তরুণ ও সাধারণ নাগরিক দ্রুত নিজেদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার সুবিধা পাবেন।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

রেকর্ড স্পর্শ করলেও ১২৬ বছরের ইতিহাসে কি বড়োসড়ো পরিবর্তন? এবার কি বিদায়ঘণ্টা বেজেই যাচ্ছে বর্ষার? পুজোর আগে বর্ষার বড় আপডেট

Next

সারা রাজ্যে ২রা অক্টোবর গান্ধীজয়ন্তীতে মাছ, মাংস বিক্রি নিষিদ্ধ: রেঁস্তোরাতেও মিলবে না আমিষ, বড়ো নির্দেশ সরকারের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us