আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ আদালতের, কী বললেন বিচারপতি?
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে। আর জি কর কাণ্ডে এবার রাজ্য পুলিশ নয়, মামলার তদন্ত করবে সিবিআই, জানালেন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। একই ঘটনার প্রেক্ষিতে কেন FIR করল পুলিশ? প্রশ্ন আদালতের। আপনারা কি জানেন না যে সিবিআই তদন্ত করছে? তাহলে নতুন FIR এর কী প্রয়োজন? প্রশ্ন আদালতের! সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই মামলার নজরদারি করছে কলকাতা হাইকোর্ট, এটা কি পুলিশ জানে না? প্রশ্ন আদালতের। আরও ৪ জন ব্যক্তি যুক্ত থাকার অভিযোগে FIR দায়ের করা হয়, সিবিআই এই দিকটা তদন্ত করে দেখেনি, সওয়াল পরিবারের আইনজীবীর। তবে রাজ্য পুলিশ কে এব্যাপার থেকে সরিয়ে সরাসরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় কিছুটা আশার আলো দেখছে ভুক্তভোগী পরিবারসহ আত্মীয়স্বজন।