Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে গুয়াহাটি গোশালা মেলা ২০২৬ সুসম্পন্ন:
  • শিলচর মেডিকেলে নৈরাজ্য, চরম অনিয়মের কবলে পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র, একদিকে শত শত মানুষের অপেক্ষা, অন্যদিকে কারচুপি আর ভুল রিপোর্টের ছড়াছড়ি!
  • তথ্য যাচাই, বিশ্বাসযোগ্যতাকে অগ্রাধিকার দিতে আহ্বান প্রশাসনের প্রেস দিবস পালন অনুষ্ঠানে
  • বিশিষ্ট শিক্ষাবিদ তথা আর.সি.বি.পি.এইচ.এস. স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন দাসের প্রয়াণ, শোকের ছায়া এলাকায়
  • ফুটপাত ব্যবসায়ীদের জীবিকা নির্বাহ সুরক্ষিত করতে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা র দৃষ্টি আকর্ষণ,বাঙালি নব নির্মাণ সেনার

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

জাঁকজমকপূর্ণ আয়োজনে গুয়াহাটি গোশালা মেলা ২০২৬ সুসম্পন্ন:

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
November 20, 2026 2 Min Read
0

রঞ্জিত ধর ,গুয়াহাটি ২০ নভেম্বর: প্রতি বছরের ন্যায় এবারও বিরাট জাঁকজমক ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গুয়াহাটি গোশালা মেলা। ১৫ থেকে ১৭ নভেম্বর, “শ্রীগুয়াহাটি গোশালা ট্রাস্ট” এবার দুদিনের পরিবর্তে তিন দিনব্যাপী মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সফলতা লাভ করেছে। ১৫ নভেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূজার্চনার জন্য এবং বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গোশালা মেলার জন্য গোশালা প্রাঙ্গণ খোলা রাখা হয়েছে। প্রতিদিন লক্ষাধিক দর্শক এর সমাগম, সোশ্যাল মিডিয়াতেও প্রসার ঘটছে নতুন প্রজন্মের মাধ্যমে।

‘শ্রীগুয়াহাটি গোশালা’ ২৩ ফেব্রুয়ারি, ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই গোশালায় প্রায় ১,৫০০-রও বেশি গরু একসঙ্গে রাখার সুব্যবস্থা রয়েছে। প্রতিদিন প্রায় ১,৮০০ লিটার দুধ এখান থেকে বাজারে সরবরাহ করা হয়। এই গোশালাকে কেন্দ্র করেই প্রতিবছর শুক্লা অষ্টমী তিথিতে গোপাল পূজা ও গরুকে ঘাস খাওয়ানোর প্রথা চলে আসছে।

১৯৬১ সালে এই গোশালাকে কেন্দ্র করে একটি ট্রাস্ট গঠন করা হয়। পরবর্তী সময়ে এই ট্রাস্ট বৈদিক গো-পূজার পাশাপাশি দুদিনব্যাপী এক বিশাল গোশালা মেলার আয়োজন করে আসছে।

মেলা বলতে গুয়াহাটির আদি স্থায়ী বাসিন্দাদের কাছে গোশালা মেলা, শুক্লেশ্বর স্থান মেলা, পাণ্ডুর রথযাত্রা মেলা এবং বইমেলা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। বইমেলায় যেমন ১০ শতাংশ ছাড়ে নিজের পছন্দের বই কেনার সুযোগ থাকে, তেমনই গোশালা মেলায় সুলভ মূল্যে পাওয়া যায় নানা ধরনের হস্তনির্মিত সামগ্রী, ছোটদের খেলনা, রান্নাঘর ও ঠাকুরঘর সাজানোর বিভিন্ন উপকরণ। এছাড়াও মেলায় থাকে সুস্বাদু খাবারদাবার এবং বরফের ওপর সাজিয়ে রাখা আকর্ষণীয় মিষ্টি পান।

একসময় টুনি লাইট ও হ্যাজাক লাইটের আলোয় গোশালা মেলা ঝলমল করে উঠত। সেই আলোকসজ্জা ও মেলার পরিবেশ মানুষের মনে এক বিশেষ আনন্দের অনুভূতি জাগিয়ে তুলত। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেলার চেহারাতেও এসেছে আমূল পরিবর্তন। বর্তমানে আধুনিক বৈদ্যুতিক আলোকসজ্জা এবং বিভিন্ন ব্র্যান্ডের খাবারের স্টল মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

তবে আধুনিকতার এই ছোঁয়ায় মেলার পুরনো ঐতিহ্য ও স্বকীয়তা অনেকটাই বদলে যাচ্ছে। বিশেষ করে ছোট ব্যবসায়ীরা আগের মতো মেলার অভ্যন্তরে তাঁদের পসরা সাজানোর সুযোগ পাচ্ছেন না। ফলে ঐতিহ্যবাহী এই মেলায় ছোট ব্যবসায়ীদের উপস্থিতি ও অংশগ্রহণ ক্রমশ সীমিত হয়ে পড়ছে। উল্লেখনীয় ভাবে ব্যাপক সাড়া ফেলেছে উক্ত অঞ্চলজুড়ে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

শিলচর মেডিকেলে নৈরাজ্য, চরম অনিয়মের কবলে পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র, একদিকে শত শত মানুষের অপেক্ষা, অন্যদিকে কারচুপি আর ভুল রিপোর্টের ছড়াছড়ি!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us