রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়ন, শিল্প বাণিজ্য-উদ্যোগিক সহ কাছাড় কাগজ কলের জমিতে ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ পরিকল্পনায় সরকার
শীঘ্রই রাজ্যে আরো ৫০০ টি নতুন স্কুল-কলেজ স্থাপনের পথে রাজ্য সরকার, শিক্ষক বদলিতে আসছে আইন
রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়ন শিল্প বাণিজ্য ও উদ্যোগ সহ কাছাড় কাগজ কলের জমিতে “ইন্ডাস্ট্রিয়াল হাব” নির্মাণের প্রতিশ্রুতি ও পরিকল্পনায় বৃহস্পতিবারের ষষ্ঠদশ বাজেট অধিবেশনে স্থান পায়। আজ সকাল থেকেই রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়ন এবং অগ্রগতি নিয়ে শাসক – বিরোধীর মধ্যে তোড়জোড় হলেও মাঝপথে মিনিট ত্রিশের জন্য স্থগিত হয় সদন। শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ মৌখিক প্রশ্নোত্তরের সময়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করতে গিয়ে শুরু করেন হৈচৈ। সদনের পরিস্থিতি যেন এমনটাই রূপ নেয় তাৎক্ষণিক ভাবে বিধায়ক অখিলের আচরণে ক্ষুব্ধ হয় অধ্যক্ষ সহ উপস্থিত অন্যান্য বিধায়কগণ। বিধায়ক অখিল কে মার্শাল দ্বারা সদন ত্যাগ করানো হয় আজকের জন্য। তারপর আজকের মৌখিক প্রশ্নোত্তরে রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে বিভিন্ন সমষ্টির বেজায় জলন্ত সমস্যা বিরোধী বিধায়কের বক্তব্যে ফুটে ওঠে। এদিকে,আলগাপুর – কাঠলিছড়ার বিধায়ক জুবাইর এনাম হাইলাকান্দিতে টেট,এডিআরই সহ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়, যদিও শিক্ষা মন্ত্রী রণোজ পেগু এনিয়ে স্পষ্ট কোন উত্তর দেয়নি। তবে বিরোধী বিধায়ক শেরমান আলি বেজায় প্রশ্ন উত্থাপন করেন শিক্ষা বিভাগের বিভিন্ন উন্নয়ন নিয়ে। সরকারি বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা হ্রাস এবং প্রাদেশিকরণ সমস্যা সহ স্থায়ী প্রধান শিক্ষক, অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত এবং শিক্ষক ছাত্রের অনুপাতে অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বিরোধী বিধায়করা। শিক্ষা পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের প্রতুত্তরে মন্ত্রী ডঃ রণোজ পেগু বিস্তারিত তুলে ধরেন সদনে।তিনি বলেন,বিগত কার্যকালে রাজ্য সরকার ৫০০র অধিক নতুন এবং পুরাতন বিদ্যালয় নির্মাণ এবং পূন:সংস্কার করানো হয়। আগামী দিনে আরো ৫০০ টি নতুন স্কুল-কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তৎসঙ্গে রাজ্যের স্কুল কলেজের স্থায়ী প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ নিয়োগ সমস্যার নিরসনে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে, যেহেতু এখানে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করেছে আদালতে রুজু হওয়া প্রায় ৩২ টি মামলার জন্যে। এছাড়াও রিমোট এলাকার শিক্ষক নগরে বদলিতে আসছে নতুন নিয়ম, শিক্ষা সেতু-২ র মাধ্যমে নতুন পরিকল্পনায় শিক্ষকদের সুবিধা করে দেবে বিভিন্ন তথ্যের আদান প্রদানে।প্রাদেশিকরণ সমস্যার চিরতরে স্থায়ী সমাধান করতে যথোপযুক্ত পদক্ষেপ নেবে রাজ্যের শিক্ষা বিভাগ। সরকারি বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা হ্রাস পাওয়ার প্রশ্নে স্পষ্টিকরণ দিতে গিয়ে মন্ত্রী পেগু বলেন আসাম রাজ্যের সরকারি বিদ্যালয় – মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী প্রায় ৭৩ শতাংশ রয়েছে যা, দেশের তুলনায় দশ শতাংশ বেশি অর্থাৎ রাষ্ট্রীয় সমীক্ষা অনুযায়ী সরকারি বিদ্যালয় – মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী প্রায় ৬৩ শতাংশ রয়েছে তথ্য অনুযায়ী। এছাড়াও এবারের বাজেটে রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে সবথেকে অধিক ২০ শতাংশ অর্থের মঞ্জুরি দিয়েছে রাজ্য সরকার। সবমিলিয়ে শিক্ষা পরিকাঠামো উন্নয়নে ব্যতিক্রমী কিছু পদক্ষেপ এবারের বাজেট অধিবেশনে স্পষ্ট করেছে বিভাগীয় মন্ত্রী ডঃ রণোজ পেগু। এদিকে,উদোগ ও বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের উদ্যেশ্যে বেজায় প্রশ্ন উত্থাপন করেন শাসক – বিরোধীরা। এরমধ্যে অন্যতম রয়েছে বরাক উপত্যকার ঐতিহাসিক ও আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত কাছাড় কাগজ কল। আজ সেই কাগজ কল দীর্ঘ ১২ বছর ধরে বন্ধ হয়ে পরিত্যক্ত জমিতে রূপান্তরিত হয়েছে, কর্মসংস্থান হারিয়েছে অনেকেই, অর্থনৈতিক দিকে অনেকটা পিছিয়ে পড়েছে বরাক উপত্যকা। এনিয়ে প্রতিবারের মতো এবারও সরব হলেন কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যেশ্যে প্রশ্ন উত্থাপন করেন, কাছাড় কাগজ কলের জমিতে কি কি নির্মাণ করা হবে? কতটুকু জমি রয়েছে সরকারের হাতে? কত লোকের কর্মসংস্থান লাভ হবে এই প্রকল্পে? ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ নিয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত জানতে চেয়ে প্রশ্ন উত্থাপন করেন শাসকদলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, এবং তাঁর প্রতুত্তরে বিভাগীয় মন্ত্রী বিমল বরা স্পষ্টভাবে বিস্তারিত তথ্য সদনে তুলে ধরেন এবং লিখিত প্রতুত্তরে তিনি বলেন কাগজ কলের মোট ২৯১৬ বিঘা জমির দখল করে রাজ্য সরকার,যা তদারকির দায়িত্বে রয়েছে এআইডিসি। উপরোক্ত জমিতে বিভাজিত ভাবে বেশকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে,যা রীতিমতো মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ইন্ড্রাস্টিয়েল হাব’ পরিকল্পনায় বিভিন্ন প্রকল্প রূপায়ণ যেমন NRL র অধীনে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনায় এলপিজি বটলিং প্ল্যান্ট,MSME প্রশিক্ষণ কেন্দ্র,রেইল ফেড পেট্রোলিয়াম টার্মিনাল, কনক্লেভ নির্মাণ সহ লজিস্টিক পার্ক নির্মাণ হবে ইতিমধ্যে। যার জন্য কমেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিন হাজারের অধিক কর্মসংস্থান লাভ করবে বরাকের বেকাররা। শীঘ্রই উপযোগী পদক্ষেপ নিবে রাজ্য সরকার স্পষ্টভাবে বিস্তারিত তথ্য সদনে আজ তুলে ধরেন বিভাগীয় মন্ত্রী। সবমিলিয়ে উন্নয়নমুখী পদক্ষেপ এবং পরিকল্পনায় সঠিক সময়ে সম্পন্ন হয় আজকের সদন।