Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • কৃষ্টি সংস্কৃতির বিকাশ,আর সমন্বয় দুটোই প্রস্ফুটিত রাজ্যের প্রাণকেন্দ্র গৌহাটিতে
  • প্রতিমা পূজা ও প্রতিমা বিসর্জনের নেপথ্যে পৌরাণিক তথ্য কাহিনী আজ ও বিদ্যমান
  • সাহিত্য সংস্কৃতি জিইয়ে রাখতে উদ্যোগী ভূমিকায় মা দূর্গার বন্দনা আয়োজনে লালগণেশ মঙ্গলময়ী সার্বজনীন পূজা কমিটি
  • সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত দিগন্তের হাতেই উদ্বোধন “জ্ঞান মন্দির” থিম নিয়ে বৃহত্তর ওদালবাক্রা সার্বজনীন পূজা মন্দির কমিটির দূর্গাপূজা
  • নিজুত মইনা ও নিজুত বাবু প্রকল্পে কাছাড়ে ২৮,৩৩৭ পড়ুয়ার হাতে চেক বিতরণ

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

ধর্মকথা

প্রতিমা পূজা ও প্রতিমা বিসর্জনের নেপথ্যে পৌরাণিক তথ্য কাহিনী আজ ও বিদ্যমান

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 22, 2026 2 Min Read
0

দূর্গাদেবীকে বিসর্জন করা হয় কেন ?

দূর্গাদেবীর পূজার পর হিন্দুরা কেন প্রতিমা বিসর্জন বা জলে ফেলে দেয়? প্রশ্নটি অনেকের কাছ থেকে শুনতে হয়।লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতিমা তৈরি করিয়ে কেন আবার সেটাকে বিসর্জন করতে হয়।

শাস্ত্রমতে এর উত্তর হচ্ছে, সনাতন ধর্ম বিশ্বাস করে, “মানুষের দেহ পাঁচটি উপাদান দিয়ে তৈরি”। যথাঃ আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি। তাই মৃত্যুর পর এই দেহ আগুনে দাহ করা হয় অথবা মাটি দেওয়া হয়। যে উপাদান দিয়ে এই দেহ তৈরি, মৃত্যুর
পর আবার সেই একই উপাদানে মিশে যায়।

ঈশ্বর সর্বত্রই বিরাজিত।

প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণীর মধ্যই তিনি আছেন। তবে, পঞ্চ উপাদানে গড়া এই মানব দেহের প্রতীকী হিসেবেই আমরা পূজার সময় প্রতিমা তৈরি করি মাটি দিয়ে। পরবর্তীতে সেই মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে তাকে ঈশ্বর জ্ঞানে পূজা করি।
এই প্রতিমা পূজার সর্বশেষ ধাপ হচ্ছে বিসর্জন। জলের মাধ্যমেই যেন মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়,সেই জন্যই আমরা গঙ্গার জলে প্রতিমা বিসর্জন দেই।

বেদে যে নিরাকার ঈশ্বর রয়েছে, উপসনার নিমিত্তে মাটির প্রতিমা তৈরি করে তাকে “সাকার রূপ”দেওয়া হয়। পূজা শেষে পুনরায় সেই “সাকার রূপ”কে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরকে হৃদয়ে স্থান দেওয়া হয়।

সেই কারণেই দুর্গা পূজার সময় যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন মায়ের প্রতি আমাদের প্রার্থনা থাকে, “মা, তুমি আবার এসো আমাদের মাঝে। এই একটি বছর তুমি থাকবে আমাদের হৃদয়ে । আবার, বছর পরে তোমার প্রতিমা গড়ে আমরা সাড়ম্বরে তোমার পূজা করবো।”

গীতায় আছে, যে জন্ম নিয়েছে, তার মৃত্যু অনিবার্য। এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম।

ঠিক তেমনি যাকে আবাহন করা হয়, তার বিসর্জনও অনিবার্য। বিসর্জনের মাধ্যমেই “পুনরায় আগমনের” আশা সঞ্চারিত হয়। এই সকল কারনেই আমরা প্রতি বছর হৃদয়স্থ ঈশ্বরের মাটির প্রতিমা গড়ে তাকে বাহ্যিক ভাবে পূজা করি এবং পূজা শেষে বিসর্জনের মাধ্যমে তাকে আবার হৃদয়ে স্থানান্তরিত করি। প্রতিমা পূজা ও প্রতিমা বিসর্জনের মূল তাৎপর্য।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

সাহিত্য সংস্কৃতি জিইয়ে রাখতে উদ্যোগী ভূমিকায় মা দূর্গার বন্দনা আয়োজনে লালগণেশ মঙ্গলময়ী সার্বজনীন পূজা কমিটি

Next

কৃষ্টি সংস্কৃতির বিকাশ,আর সমন্বয় দুটোই প্রস্ফুটিত রাজ্যের প্রাণকেন্দ্র গৌহাটিতে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us