Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • এক যুগ পর, এশিয়ান গেমসে সোনা লভলিনার
  • চুল কাটার পর ঘাড় মটকানো ? আপনার পছন্দের এই ক্ষণিকের আরাম-ই ডেকে আনতে পারে মৃত্যু,জেনে নিন সবিশেষ:
  • বদলে গেল আবহমান সূচি! ২০২৬ সালে দুর্গাপুজো এবার ৬ দিনের; জানুন নির্ঘণ্ট ও সন্ধিপুজোর সঠিক সময়:
  • সারা রাজ্যে ২রা অক্টোবর গান্ধীজয়ন্তীতে মাছ, মাংস বিক্রি নিষিদ্ধ: রেঁস্তোরাতেও মিলবে না আমিষ, বড়ো নির্দেশ সরকারের
  • SIR নিয়ে বড়োসড়ো পদক্ষেপ: নজরে জেন জি, বাংলার ভোটারদের নাম তুলতে কড়া দৃষ্টি কমিশনের

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

জাতীয় খবর

রেকর্ড স্পর্শ করলেও ১২৬ বছরের ইতিহাসে কি বড়োসড়ো পরিবর্তন? এবার কি বিদায়ঘণ্টা বেজেই যাচ্ছে বর্ষার? পুজোর আগে বর্ষার বড় আপডেট

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 2, 2026 2 Min Read
0

সংবাদ সংস্থা, ০২ অক্টোবর :- বাংলাদেশের নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড মিজোরাম এলাকায় অবস্থান করছে। ক্রমশ শক্তি হারিয়ে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এদিকে, দেশে বর্ষাবিদায় রেখা ক্রমশ এগোচ্ছে। পরবর্তী ৭ থেকে ৮ দিনে বাংলায় বর্ষার বিদায়ঘণ্টা বাজতে চলেছে।

রাজ্যে বর্ষাবিদায় কি আসন্ন? হ্যাঁ, জানা গিয়েছে, দিনদশেকের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক বিদায়বার্তা দিতে পারে মৌসম ভবন। তার আগে বাতাসে থেকে যাওয়া জলীয় বাষ্পের জেরে আজ শুক্রবার কয়েকটি জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

বর্ষাবিদায়

রাজ্যে বর্ষা বিদায় আসন্ন। জানা গিয়েছে, দিনদশেকের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক বিদায়বার্তা দিতে পারে মৌসম ভবন। তার আগে বাতাসে থেকে যাওয়া জলীয় বাষ্পের জেরে আজ গান্ধী জয়ন্তীর দিনে শুক্রবার কয়েকটি জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে বলে খবর। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে।

বাংলাদেশের নিম্নচাপ

বাংলাদেশের নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড মিজোরাম এলাকায় অবস্থান করছে। ক্রমশ শক্তি হারিয়ে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এদিকে, দেশে বর্ষাবিদায় রেখা ক্রমশ এগোচ্ছে। আগামী দু-তিন দিনে ঝাড়খন্ড বিহার থেকেও বর্ষাবিদায় পর্ব শুরু হবে। পরবর্তী ৭ থেকে ৮ দিনে বাংলায় বর্ষার বিদায়ঘণ্টা বাজতে চলেছে।

দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গে আজ শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই বৃষ্টি খুব অল্প সময়ের জন্য হবে। বৃষ্টির সম্ভাব্য পরিমাণ হালকা থেকে মাঝারি। বৃষ্টির চরিত্র আঞ্চলিক। আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। কোনও কোনও জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। তবে বাড়বে জলীয় বাষ্পজনিত অস্বস্তি। তাপমাত্রায় বড়সড়ো পরিবর্তন নেই।

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

কলকাতায়

শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এই দুদিনে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার থেকে পরবর্তী ৬ দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

১২৬ বছরের রেকর্ড স্পর্শ করল বৃষ্টি

কলকাতায় সেপ্টেম্বরের বৃষ্টি ১২৬ বছরের রেকর্ড স্পর্শ করেছে। কলকাতায় সেপ্টেম্বরে ৫৫৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯০০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সেপ্টেম্বর মাসের নিরিখে এল নিনোর চোখরাঙানি অগ্রাহ্য করে রেকর্ড বৃষ্টি হয়েছে। ১৯০০ সালের সেপ্টেম্বরে কলকাতায় ১১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ১৯৭৮ সালে বন্যার বছরে বৃষ্টি হয়েছিল ৮৯২ মিলিমিটার। ২০২১ সালের সেপ্টেম্বরে বৃষ্টি হয়েছিল ৬১৩.৮ মিলিমিটার। তার পরেই তালিকায় উঠে এল ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের এই পরিসংখ্যান।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: জেলা স্তরের এমসিএমসি কমিটি গঠন

Next

SIR নিয়ে বড়োসড়ো পদক্ষেপ: নজরে জেন জি, বাংলার ভোটারদের নাম তুলতে কড়া দৃষ্টি কমিশনের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us